"উৎপাদনশীলতার সুবিধা না পাওয়াই প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ"- তুমি কি একমত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উৎপাদনশীলতার সুবিধার না পাওয়াই প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ- উক্তিটির সাথে আমি একমত। উৎপাদন উৎপাদনে ব্যবহৃত উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা যত বৃদ্ধি পায় তার মুনাফা ততো বাড়ে। এটি নির্ভর করে উৎপাদনের ওপর। উদ্দীপকের শাপলা কোম্পানির পণ্যের গুনগত মান সঠিক থাকায় তারা রাশিয়া থেকে তিন লক্ষ পিস প্যান্টের অর্ডার পায়। কিন্তু তারা সঠিক সময়ে পণ্যের অর্ডার সরবরাহ করতে ব্যর্থ হয়। যার মূল কারণ ছিল উৎপাদনের অন্যতম উপাদান শ্রম। তাদের শ্রমিকদের অসন্তুষ্টির কারণে ধর্মঘট পালন করে এবং উৎপাদন কার্য ব্যাহত হয়। এর ফলস্বরূপ প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা কমে যায়। উৎপাদনশীলতা কতগুলো বিষয় ওপর নির্ভর করে যেমন উৎপাদনের পরিমাণ, কাঁচামালের প্রকৃতি, শ্রমের পরিমাণ, যন্ত্রের ব্যবহার ইত্যাদি। এ সকল উপাদানের কোন একটি উপাদান নষ্ট হলে বা সমস্যা দেখা দিলে উৎপাদনশীলতা কমে যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে অন্যান্য সকল উপাদান সঠিকভাবে কাজ সম্পাদন করলেও শ্রমিকদের কারণে তাদের শ্রমের ব্যবহার কমে যায়। যার ফলে উৎপাদনশীলতা কমে যায় এবং সঠিক সময়ে কাঙ্খিত পণ্য উৎপাদনে ব্যর্থ হয়। তাই বলা যায় উৎপাদনশীলতার সুবিধার না পাওয়াই প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
"উৎপাদনশীলতার সুবিধা না পাওয়াই প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ"- তুম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর