উদ্দীপকের আলোকে খুচরা ব্যবসায়ীরা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? পন্য বন্টনে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের আলোকে খুচরা ব্যবসায়ীরা তাদের কাজের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছে। উক্ত উপযোগ সৃষ্টি ছাড়া পণ্য বন্টন করা সম্ভব নয়। পন্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযুক্ত সৃষ্টি হয় তাকে স্বত্বগত উপযোগ বলে। পন্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে এ ধরনের উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকে দেখা যায় ঐশী ফ্যাশন হাউস তার পন্যের রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে তার উৎপাদিত পোশাকের চাহিদা সৃষ্টি করে। যার ফলে প্রতিষ্ঠানের পোশাকগুলো শহরের মহাজনেরা কিনে নিয়ে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। এরপর খুচরা ব্যবসায়ীরা পোশাক গুলোকে বিক্রয়ের মাধ্যমে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যটিকে পৌঁছে দেয়। এখানে খুচরা ব্যবসায়ীরা একদিকে যেমন পাইকারদের নিকট থেকে পণ্য ক্রয় করে তার মালিকানা গ্রহণ করেছেন, একইভাবে চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করে তার মালিকানা হস্তান্তর করেছেন। অর্থাৎ তার মাধ্যমে পণ্যের ক্রয় ও বিক্রয় কাজ সম্পাদন করা হয়। যা পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। উৎপাদক বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য উৎপাদন করে। অপরদিকে, ভোক্তারা পণ্য ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে থাকে। অর্থাৎ পণ্য উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট বন্টিত হয়। বন্টনের ক্ষেত্রে একটি অন্যতম বাধা হলো মালিকানা পরিবর্তন। এই ধরনের বাধা দূর করার মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। তাই পণ্য বন্টনের ক্ষেত্রে এ উপযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে খুচরা ব্যবসায়ীরা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? পন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর