"সততা ট্রান্সপোর্ট এবং "সততা ট্রাভেলস" উভয়ই পরিবহন ব্যবসার সাথে জড়িত থাকলেও উপযোগ সৃষ্টির দিক থেকে তাদের পার্থক্য নিরূপণ কর।
উত্তর: উপযোগের দিক দিয়ে "সততা ট্রান্সপোর্ট” এবং "সততা ট্রাভেলস" এর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। "সততা ট্রান্সপোর্ট "স্থানগত উপযোগ সৃষ্টি করে এবং "সততা ট্রাভেলস" সেবাগত উপযোগ সৃষ্টি করে। যা অদৃশ্যমান, দেখা যায় না কিন্তু মানুষের অভাব পূরণ করতে সক্ষম তাকে সেবাগত উপযোগ বলে। আর পন্য কে একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। উদ্দীপকে দেখা যায়, সততা ট্রান্সপোর্ট লি." দেশের একটি প্রতিষ্ঠিত পরিবহন সংস্থা। উক্ত প্রতিষ্ঠানটির ব্যবসায়ের দুটি শাখা রয়েছে। তাদের একটি শাখার নাম "সততা ট্রান্সপোর্ট" এবং অন্য পরিবহন কাজের সাথে সম্পৃক্ত এবং অন্য শাখাটির নাম হল "সততা ট্রাভেলস" যা যাত্রী পরিবহনের কাজে নিয়োজিত। যে স্থানে পন্য উৎপাদন হয় সে স্থানে ক্রেতা অবস্থান করবে এমন নয়। আর্দ্রতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদা সৃষ্টি করা যায় না। এক্ষেত্রে পরিবহনের মাধ্যমে ব্যবসায়ী চাহিদা সম্পন্ন স্থানে পন্য নিয়ে গিয়ে যে উপযোগ সৃষ্টি করে, তাই হলো স্থানগত উপযোগ আবার যাত্রীদের ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে একই স্থান থেকে অন্য স্থানে গমন করতে হয়। এক্ষেত্রে যাত্রীদের পরিবহন সুবিধা প্রদান করে সেবা গত উপযোগ সৃষ্টি করা হয়। এভাবে উপযোগের দিক থেকে সততা ট্রাভেলস ও সততা ট্রান্সপোর্ট এর পার্থক্য অনেক।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
"সততা ট্রান্সপোর্ট এবং "সততা ট্রাভেলস" উভয়ই পরিবহন ব্যবসার সাথে জড…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর