উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের সহায়তা করে। বিশ্লেষণ করো।
উত্তর: "উৎপাদন প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের সহায়তা করে”- উক্তিটির সাথে আমি একমত। প্রয়োজনীয় উপকরণ (ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন) ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী দ্রব্য বা সেবা তৈরি করা কে উৎপাদন বলে। উৎপাদনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ বা আকার আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়ন ঘটানো যায়। রাজশাহীর বিশিষ্ট শিল্পপতি মি. ইমাম চৌধুরীর খিদিরপুর একশত একর পতিত জমিতে একটি বিনোদন পার্ক স্থাপন করেন। ওই এলাকার মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া বিনোদনপিপাসু মানুষের জন্য পার্কে যাতায়াতের জন্য রাস্তাঘাট নির্মাণ সহ বিদ্যুতের ব্যবস্থা করা হয়। ফলে ওই এলাকার সার্বিক অবস্থার ব্যাপক উন্নতি হয়।মি. ইমাম চৌধুরী প্রকৃতি প্রযোজ্য সম্পদের সঠিক ব্যবহার করেছেন এবং এই ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নের গতিধারা বজায় রেখেছেন। প্রকৃতির প্রদত্ত সকল সম্পদ সরাসরি ভোগ বা ব্যবহার করা যায় না। তাই এসব সম্পর্কে ব্যবহার উপযোগী করে তোলার জন্য আকার আকৃতি ও রূপ পরিবর্তন করে উৎপাদন করা হয়। উৎপাদন কার্যক্রমের জড়িত বিভিন্ন পক্ষ সমূহ তথা জনবলের প্রয়োজন হয়। যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং দেশের বেকারত্ব দূর হতে অর্থনৈতিক অগ্রগতি ঘটে। অর্থাৎ "উৎপাদন প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের সহায়তা করে" উক্তিটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের সহায়তা করে। বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর