মিনার জেনারেল স্টোর কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উত্তর: মিনার জেনারেল স্টোর সময়গত উপযোগ সৃষ্টি করে। এক সময়ের পণ্য অন্য সময় ব্যবহার করার মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। এর মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে মিনার জেনারেল স্টোর একটি অতি পরিচিত মুদি দোকানের নাম। ঈদের সময় দুধের ব্যাপক চাহিদা থাকে বলে প্রতিষ্ঠানটি ঈদের কিছুদিন পূর্বেই বেশি পরিমাণে দুধ সংগ্রহ করে ফ্রিজে সংরক্ষণ করে রাখে। ঈদের সময় বাড়তি দামে দুধ বিক্রি করে প্রতিষ্ঠানটি মুনাফার পরিমান বৃদ্ধি করতে সক্ষম হয়। এখানে দেখা যাচ্ছে উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরবর্তী সময়ে বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে দুধ সংরক্ষণ করে এবং যখন পণ্যের চাহিদা বৃদ্ধি পায় তখন তার বিক্রয় করে। উক্ত কাজটি দুধের সময়গত প্রতিবন্ধকতা দূর করে বাড়তি উপযোগ সৃষ্টি করে যা সময়গত বা কালগত উপযোগ হিসেবে বিবেচিত।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
মিনার জেনারেল স্টোর কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর