শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমদিকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা কর

উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমদিকে রূপগত উপযোগ সৃষ্টি করে । কোনো জিনিসের আকার-আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। এক্ষেত্রে দ্রব্যের রূপ পরিবর্তন ঘটে বিধায় একে রূপগত উপযোগ নামে অভিহিত করা হয়। যেমন— কাঠ থেকে আসবাবপত্র তৈরি, মাটি থেকে ইট তৈরি, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে বিভিন্ন পোশাক তৈরি ইত্যাদি । উদ্দীপকের জনাব সুজন ও তার স্ত্রী স্নাতক সম্পন্ন করে সাভারে একটি বুটিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেন। তারা নিজস্ব বুটিক হাউজের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করেন। এজন্য তারা বাজার থেকে বিভিন্ন ধরনের থান কাপড় কিনে বুটিক হাউজের জন্য নানা ধরনের পোশাক তৈরি করেন। এক্ষেত্রে জনাব সুজন ও তার স্ত্রী কাপড়ের রূপ পরিবর্তন করে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন; যা দ্রব্যের রূপগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমদিকে দ্রব্যের রূপগত উপযোগ সৃষ্টি করে।

HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল

উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমদিকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্…

উদ্দীপক

জনাব সুজন ও তার স্ত্রী স্নাতক ডিগ্রি সম্পন্ন করে সাভারে একটি বুটিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেন এবং নিজস্ব বুটিক হাউজের মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রয় করেন। এ জন্য তারা বাজার থেকে বিভিন্ন ধরনের থান কাপড় কিনে বুটিক হাউজের জন্য নানা ধরনের পোশাক তৈরি করেন। তাদের পোশাকগুলো মানসম্মত হওয়ায় স্থানীয় বাজারে পণ্যসামগ্রী যথেষ্ট পরিমাণে বিক্রি হয়। পরবর্তীতে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা শহরে তার উৎপাদিত পণ্যের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পায়। যার ফলে তিনি বিভিন্ন পরিবহন ব্যবস্থায় ঐ সকল পণ্য সরবরাহ করতে থাকেন। ফলে তিনি কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সক্ষম হন।

Comilla · 2022

উত্তর

কী মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। মোট উৎপাদন মূল্য ও মোট উপকরণ মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে ।

উত্তর

প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা পরিমাপের মাধ্যমে উৎপাদনের দক্ষতা পরিমাপ করা যায়। তাই প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপের জন্য মোট উৎপাদনশীলতা পরিমাপ করা উচিত। নিচে মোট উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি উপস্থাপিত হলো : মোট উৎপাদনশীলতা = মোট উৎপাদন মূল্য / মোট উপকরণ মূল্য

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমদিকে রূপগত উপযোগ সৃষ্টি করে । কোনো জিনিসের আকার-আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। এক্ষেত্রে দ্রব্যের রূপ পরিবর্তন ঘটে বিধায় একে রূপগত উপযোগ নামে অভিহিত করা হয়। যেমন— কাঠ থেকে আসবাবপত্র তৈরি, মাটি থেকে ইট তৈরি, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে বিভিন্ন পোশাক তৈরি ইত্যাদি । উদ্দীপকের জনাব সুজন ও তার স্ত্রী স্নাতক সম্পন্ন করে সাভারে একটি বুটিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেন। তারা নিজস্ব বুটিক হাউজের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করেন। এজন্য তারা বাজার থেকে বিভিন্ন ধরনের থান কাপড় কিনে বুটিক হাউজের জন্য নানা ধরনের পোশাক তৈরি করেন। এক্ষেত্রে জনাব সুজন ও তার স্ত্রী কাপড়ের রূপ পরিবর্তন করে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন; যা দ্রব্যের রূপগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমদিকে দ্রব্যের রূপগত উপযোগ সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো উৎপাদনশীলতার মাধ্যমে ক্রেতাসন্তুষ্টি অর্জন। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানের মোট উৎপাদন বৃদ্ধি পায়, ব্যবসায় সম্প্রসারিত হয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কম খরচে ভালো মানের পণ্য উৎপাদন করা সম্ভব হয় । এতে ক্রেতাদের সহজেই সন্তুষ্ট করা যায়। উদ্দীপকের জনাব সুজন ও তার স্ত্রী স্নাতক ডিগ্রি সম্পন্ন করে সাভারে একটি বুটিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের পোশাকগুলো মানসম্মত হওয়ায় স্থানীয় বাজারে যথেষ্ট পরিমাণে বিক্রি হয়। পরবর্তীতে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা শহরে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। তিনি বিভিন্ন পরিবহন ব্যবস্থায় পণ্যসামগ্রী পৌছানোর ব্যবস্থা করেন। এতে অল্প সময়ের মধ্যেই তারা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে সক্ষম হন। এক্ষেত্রে তার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ক্রেতাসন্তুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উদ্দীপকের জনাব সুজন ও তার স্ত্রীর প্রতিষ্ঠানটি উৎপাদনশীলতার সুবিধা অর্জনের মাধ্যমে ক্রেতাসন্তুষ্টি বিধানে সক্ষম হয়েছে। ফলশ্রুতিতে তারা কাঙ্ক্ষিত পরিমাণে মুনাফা অর্জন করে সফলতা লাভ করেছে। সাধারণত ক্রেতারা কম খরচে ভালো মানের পণ্য পেলে খুশি হয় এবং সন্তুষ্টি প্রকাশ করে। ক্রেতাদের এরূপ সন্তুষ্টি আরও ক্রেতা সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এভাবে একটি প্রতিষ্ঠান যখন ক্রেতাসন্তুষ্টি অর্জন করতে পারে তখন সে প্রতিষ্ঠানের সফলতা অর্জনও নিশ্চিত হয়। সুতরাং এটি স্পষ্ট যে, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ক্রেতাসন্তুষ্টি অর্জ ন।
HSCMarketing 1st PaperChapter 1 : উৎপাদন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"শান লি." ২০২২ সালে ২,৭০,০০,০০০ টাকা মূল্যের পণ্য উৎপাদন করেছে। এ সময় প্রতিষ্ঠানের কাচাঁমাল বাবদ ৯০,০০,০০০ টাকা, বেতন ও মজুরি বাবদ ৩৫,০০,০০০ টাকা এবং যন্ত্রপাতি ও অন্যান্য বাবদ ১০,০০,০০০ টাকা ব্যয় হয়। ২০২১ সালে একই উপকরণ ব্যবহার করে প্রতিষ্ঠানটির মোট উৎপাদশীলতা ১.২০। সার্বিক বিবেচনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।
ক
সত্বগত উপযোগ কী?
খ
"উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে"- ব্যাখ্যা কর।
গ
"শান লি." এর ২০২২ সালের কাঁচামালের উৎপাদনশীলতার নির্ণয় কর।
ঘ
২০২২ সালের মোট উৎপাদনশীলতা নির্ণয় পূর্বক উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে"- ব্যাখ্যা কর।

"উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে"- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সত্বগত উপযোগ কী?

সত্বগত উপযোগ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অলি একটি তৈরি পোশাক কারখানার মালিক। দক্ষভাবে পোশাক তৈরি করা ও সময়মত পণ্য সরবরাহ করার কারণে তিনি ব্যবসায় সুনাম অর্জন করেন। বর্তমানে তিনি লক্ষ করেন যে, তার প্রতিষ্ঠানের উৎপাদিত পোশাকের মান সঠিক হচ্ছে না। ফলে তিনি ব্যবস্থাপকীয় ও কারগরি উপাদানসমূহের আধুনিকায়নসহ সর্বস্তরের কর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সেজন্য আগের থেকে তার উৎপাদিত পোশাকের মান বেড়ে যায়।

Barisal · 2017

ক
রূপগত উপযোগ কী?
খ
সরকারি নীতি উৎপাদনশীলতার ওপর কীভাবে প্রভাব বিস্তার করে? ব্যাখ্যা করো।
গ
অলির প্রতিষ্ঠানের সুনাম সুরক্ষায় উৎপাদনের কোন উপাদনাটি মুখ্য ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ার জন্য অলির নেওয়া পদক্ষেপগুলো কি যথার্থ? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সরকারি নীতি উৎপাদনশীলতার ওপর কীভাবে প্রভাব বিস্তার করে? ব্যাখ্যা করো।

সরকারি নীতি উৎপাদনশীলতার ওপর কীভাবে প্রভাব বিস্তার করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রূপগত উপযোগ কী?

রূপগত উপযোগ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজশাহীর সাহেব বাজারে মি. আনছারের একটি খাবার হোটেল আছে। দোকানটিতে খাবার তৈরি ও পরিবেশনার জন্য ৮ জন কর্মচারী আছে। হোটেলের খাবারের মান ভাল এবং শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় গ্রাহকের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। 'খাবার হোটেল মানে আনছারের হোটেল'- এ কথা এখন সবার মুখে মুখে।

Jessore · 2017

ক
স্থানগত উপযোগ কী?
খ
"গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি"- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে মি. আনছারের ব্যবসায়টি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো
ঘ
মি. আনছারের ব্যবসায়ের কলেবর বাড়ার পেছনে কী কারণ থাকতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি"- ব্যাখ্যা করো।

"গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.স্থানগত উপযোগ কী?

স্থানগত উপযোগ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

২০২২ সালের মোট উৎপাদনশীলতা নির্ণয় পূর্বক উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ব্যবস্"শান লি." এর ২০২২ সালের কাঁচামালের উৎপাদনশীলতার নির্ণয় কর।"উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে"- ব্যাখ্যা কর।সত্বগত উপযোগ কী?উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ার জন্য অলির নেওয়া পদক্ষেপগুলো কি যথঅলির প্রতিষ্ঠানের সুনাম সুরক্ষায় উৎপাদনের কোন উপাদনাটি মুখ্য ভূমিকা রাখে? ব্যাখ্সরকারি নীতি উৎপাদনশীলতার ওপর কীভাবে প্রভাব বিস্তার করে? ব্যাখ্যা করো।রূপগত উপযোগ কী?মি. আনছারের ব্যবসায়ের কলেবর বাড়ার পেছনে কী কারণ থাকতে পারে বলে তুমি মনে করো? মতাউদ্দীপকে মি. আনছারের ব্যবসায়টি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো"গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি"- ব্যাখ্যা করো।স্থানগত উপযোগ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।