“স্থানগত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ”— উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: .”স্থানগত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ। একটি পণ্যকে এক স্থান হতে অন্য স্থানে পৌঁছানোর মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকেই স্থানগত উপযোগ বলে। সাধারণত উৎপাদিত পণ্য সমূহ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর প্রয়োজনীয়তা আছে বলেই স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকে জনাব শফি আহমেদ সিলেটে উৎপাদিত উৎকৃষ্টমানের বেত ও বাঁশ সংগ্রহ করে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে থাকেন। তার প্রতিষ্ঠানে উৎপাদিত বেত ও বাঁশের ফার্নিচার প্রথম দিকে কেবলমাত্র সিলেটে বাজারজাত করা হতো। তার ফার্নিচারের গুণগত মান ও ডিজাইন আকর্ষণীয় হওয়ার কারণে বাজারে তার সুনাম সৃষ্টি হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানে উৎপাদিত বেত ও বাঁশের ফার্নিচার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এর ফলে বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তিনি প্রচুর লাভবান হন।স্থানগত উপযোগ সৃষ্টি করার মাধ্যমে তিনি লাভবান হতে পারছেন। তাই বলা যায় স্থানগত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ।
HSC Marketing 1st Paper Chapter 1 : উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · Chapter 1 : উৎপাদন · সৃজনশীল
“স্থানগত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ”— উদ্…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর