দ্বৈত্য বিমা কীভাবে করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো বিমাগ্রহীতা যখন একই বিষয়বস্তুর জন্য একাধিক বিমা প্রতিষ্ঠানের সাথে পৃথক পৃথক বিমা চুক্তি করে তাকে দ্বৈত বিমা বলে। সাধারণত বিমাকৃত বিষয়বস্তুর মূল্য বেশি হলে একক বিমা প্রতিষ্ঠানের কাছে বিমা করা ক্ষেত্রবিশেষে ঝুঁকিপূর্ণ মনে হয়। সেক্ষেত্রে বিমাগ্রহীতা দুই বা ততোধিক বিমা প্রতিষ্ঠানের আশ্রয় নেয়। একক প্রতিষ্ঠানের কাছে বিমা না করে একাধিক প্রতিষ্ঠানের কাছে বিমাকৃত সম্পত্তির ঝুঁকি ভাগ করে বিমা করা হয় বিধায় একে দ্বৈত বিমা বলে।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
দ্বৈত্য বিমা কীভাবে করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর