বিমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আইন অনুযায়ী বিমা চুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি বলা যায়। এরূপ চুক্তির ক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং পক্ষগুলো একে অপরের প্রতি বিশ্বস্ত আচরণ করতে বাধ্য থাকে। বিমা চুক্তিকে পরম বিশ্বাসের চুক্তি হিসেবে গণ্য করার অর্থ হলো, বিমাগ্রহীতা বিমা চুক্তি করার সময়ে এর বিষয়বস্তু সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানা আছে তা বিমাকারী বা ঝুঁকি গ্রহণকারীর কাছে সঠিক ও সম্পূর্ণভাবে প্রকাশ করতে বাধ্য থাকে।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
বিমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর