আর্থিক দাবি নিষ্পত্তিতে কোন অবস্থার সৃষ্টি হবে উদ্দীপকের বআলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি আমীন মেয়াদী বীমাপত্র করার আর্থিক দাবি নিষ্পত্তি হবে। সাধারণত মেয়াদী বীমা পত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। মেয়াদ শেষে বিমার অর্থ বীমা গ্রহিতা গ্রহণ করে। অথবা তার মৃত্যু হলে তার উত্তরাধিকারী বিমা দাবি করেন। উদ্দীপকে মি আমিন ১০ বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। কিন্তু মেয়াদ পূর্তির পূর্বেইহার্ট এ্যাটাকে সে মৃত্যুবরণ করেন। তার ১৭ বছর একটি ছেলে আছে কিন্তু সে নমিনি করে যাইনি।এখানে উত্তরাধিকারী সূত্রে তার ছেলে এই বীমার অর্থ পাবেন। বীমা আইন অনুযায়ী ১৮ বছর হলে যে কোন উত্তরাধিকারী তার বিমার অর্থ পাবেন। কিন্তু মি আমিনের ছেলের বয়স ১৭ বছর এক্ষেত্রে তার বিমান অর্থ তার অভিভাবকের প্রদান করবে। এক্ষেত্রে তার অভিভাবককে অভিভাবকত্বের সনদ আদালতে প্রদান করতে হবে। এক্ষেত্রে যদি ব্যর্থ হয় তবে বিমার অর্থ নাবালকের নামে জমা থাকবে। যখন সে সাবালকত্ব গ্রহণ করবে তখন বিমার সমুদয় অর্থ তাকে প্রদান করা হবে।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
আর্থিক দাবি নিষ্পত্তিতে কোন অবস্থার সৃষ্টি হবে উদ্দীপকের বআলোকে ব্য…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর