উদ্দীপকে বীমা কোম্পানি করতে জনাব সাদমানের সর্বশেষ দাবিটি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বীমার মূলনীতির আলোকে মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে বীমা কোম্পানি কর্তৃক জনাব সাদমানের সর্বশেষ দাবিটি প্রত্যাখ্যান যৌক্তিক বলে আমি মনে করি। বীমা ব্যবসায়ের জন্য একটি অন্যতম নীতি হলো স্থলাভিষিক্তকরণ নীতি।এই নীতি অনুযায়ী বিমাকৃত সম্পত্তি যদি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং বীমা কোম্পানি যদি তার সম্পূর্ণ ক্ষতিপূরণ আইন অনুযায়ী উক্ত সম্পত্তির ভগ্নাবশেষ মূল্যের দাবিদার বীমা কোম্পানির হয়ে থাকে। ক্ষতিপূরণ পাওয়ার পর সম্পত্তির মালিক উক্ত সম্পদের অবশিষ্ট অংশ দাবি করতে পারবে না। উদ্দীপকে জনাব সাদমান তার ব্যক্তিগত গাড়ির জন্য এবিসি কোম্পানি হতে ৮ লক্ষ টাকা মূল্যের একটি বিমাপত্র ক্রয় করে। গাড়িটি হঠাৎ দুর্ঘটনায় পড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানি তাকে ক্ষতিপূরণ প্রদান করে। অন্যদিকে বীমা কোম্পানির গাড়ির ধ্বংসাবশেষ ৬০ হাজার টাকায় বিক্রি করে এবং জনাব সাদমান সেটিও দাবি করে। কিন্তু বীমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে। বীমা দাবী পরিশোধ করার পরে স্থলাভিষিক্তকরণ নীতি অনুযায়ী আইনানুগত ভাবে গাড়িটির ধ্বংসাবশেষ অংশের মালিক বীমা কোম্পানি হয়। অর্থাৎ এখানে সাদমান কোন দাবি করতে পারবে না। তাই,বিমা কোম্পানি কর্তৃক দাবি প্রত্যাখানটি যথার্থ হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে বীমা কোম্পানি করতে জনাব সাদমানের সর্বশেষ দাবিটি প্রত্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর