উদ্দীপকে উল্লিখিত যমুনা বীমা কোম্পানির যে নীতির আলোকে বীমা দাবি প্রত্যাখ্যান করে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: যমুনা বীমা কোম্পানি অবদানের বা আনুপাতিক হারে নীতির আলোকে বীমা দামি প্রত্যাখ্যান করে এবং এটি যৌক্তিক। অবদান বা আনুপাতিক হার নীতি অনুযায়ী যখন কোন একক বিষয়বস্তুর ওপর একাধিক বীমা কোম্পানির সাথে বীমা চুক্তি করা হয়ে থাকে সেক্ষেত্রে কোন ক্ষতি হলে সে ক্ষতিপূরক জীবিত সকল বীমা কোম্পানি তাদের বিবাকৃত মূল্য অনুযায়ী আনুপাতিক হারে প্রদান করবে। জীবন বীমা ও ব্যক্তিগত দুর্ঘটনায় বীমার ক্ষেত্রে ক্ষতির পরিমাণ নির্ণয় করা কঠিন বিধায় এ ধরনের বীমার ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য নয়। উদ্দীপকে জিহান দুটি বীমা কোম্পানির সাথে তার পাট কারখানার জন্য বীমা চুক্তি করে সমান অংকের। কারখানায়দুর্ঘটনা ঘটলে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়। এর ফলে মেঘনা বীমা কোম্পানি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করে। কিন্তু জিহাদ যমুনা বীমা কোম্পানির নিকট ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন যা আনুপাতিক হার নীতির লঙ্ঘন। যেহেতু জিসান সমান অঙ্কের বীমা চুক্তি করেন তাই কোম্পানির সাথে সমান হারে ক্ষতিপূরণভাবে। এক্ষেত্রে জিহানের ক্ষতির পরিমাণ ১০ লক্ষ। অর্থাৎ উভয় কোম্পানি পাঁচ লক্ষ করে ক্ষতিপূরণ প্রদান করবে। কিন্তু জিহান যমুনা বীমা কোম্পানির নিকট ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে যা যৌক্তিক নয় এবং আনুপাতিক হার নীতির লঙ্ঘন। আর এই নীতির আলোকে যমুনা বীমা কোম্পানি বিমা ধাবি পূরণে প্রত্যাখ্যান করেছে যা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যমুনা বীমা কোম্পানির যে নীতির আলোকে বীমা দাবি প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর