উদ্দীপকে বীমা কোম্পানির সিদ্ধান্তটি কি যৌক্তিক হয়েছে বলে মনে হয়। যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বীমা কোম্পানির সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক হয়েছে। বীমা হল এক ধরনের চুক্তি। আর এই চুক্তি সম্পাদিত হয় বিশ্বাসের মাধ্যমে। চুক্তিতে জড়িত পক্ষসমূহের একে অন্যের ওপর বিশ্বাস থাকা অত্যন্ত জরুরী। সেই বিশ্বাস ধরে রাখার জন্যই সকল গুরুত্বপূর্ণ তথ্য একে অন্যের কাছে উপস্থাপন করতে হয়। বীমার ক্ষেত্রে এই উপস্থাপনার বাধ্যবাধকও তাই চূড়ান্ত বিশ্বাসের নীতি নামে পরিচিত। এই নীতির লঙ্ঘনের ভঙ্গের ফলে বিমা চুক্তি বাতিল হবে বলে গণ্য হয়। উদ্দীপকে জনাব বশির একটি তিন লক্ষ টাকা মূল্যের বিমাপত্র গ্রহণ করে। কিন্তু তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত বিষয়টি বীমা কোম্পানির কাছে উপস্থাপন করেনি। ছয় মাস পরে তিনি মারা যায় এবং ক্ষতিপূরণের দাবির সময় বীমা কোম্পানি বিষয়টি জানতে পারে। যেহেতু জনাব বশির বীমা কোম্পানির নিকট তার রোগের বিষয়টি উপস্থাপন করেনি। সুতরাং তিনি চূড়ান্ত বিশ্বাসের নীতি ভঙ্গ করেছে। উড়ন্ত বিশ্বাসের নীতি ভঙ্গ করলে বা বিমার নীতি কোন একটি নীতি ও ভঙ্গ করলে বীমা চুক্তি বাতিল হয়ে যায় এবং বিমাগ্রহিতা কোন ধরনের ক্ষতিপূরণ দাবি করতে পারে না। অপরদিকে বীমা কোম্পানি বীমা দাবি পূরণের অশিক্ষিত জানায়। যেহেতু জনাব বশির বীমা চুক্তির সময় সকল গুরুত্বপূর্ণ বিষয় বীমা কোম্পানির নিকট উপস্থাপন করেনি এবং, চূড়ান্ত বিশ্বাসের নীতি ভঙ্গ করেছে সুতরাং তাদের চুক্তি বাতিল হয়ে গিয়েছে। এমতাবস্থায় বীমা কোম্পানির নিকট হতে জনাব বশিরের মনোনীত ব্যক্তি কোন ক্ষতিপূরণ দাবি করতে পারবে না। সুতরাং বীমা কোম্পানির অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে বীমা কোম্পানির সিদ্ধান্তটি কি যৌক্তিক হয়েছে বলে মনে হয়। …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর