উদ্দীপকে উল্লিখিত বীমা কোম্পানি কর্তৃক জনাব নাসিমের দ্বিতীয় গাড়ির ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানানোর বিষয়টি যৌথভাবে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জবাব নাসিমের দ্বিতীয় গাড়িটির ক্ষতিপূরণ প্রদানের অস্বীকৃতি জানানো বীমা নীতির চূড়ান্ত বিশ্বাসের নীতি অনুযায়ী যৌক্তিক। বিমানীতির অন্যতম প্রধান নীতি হলো চূড়ান্ত বিশ্বাসের নীতি। এই নীতিতে বলা হয়েছে "বীমা চুক্তিতে দুই পক্ষের সকল তথ্য প্রদান ও সত্য তথ্য প্রদান, বীমা চুক্তির বিশ্বাস বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ দিমাকারী অথবা বীমা গ্রহীতার কোন ধরনের তথ্য গোপন বীমা চুক্তি বাতিল করতে পারে। উদ্দীপকে উল্লিখিত জনাব নাসিমের দ্বিতীয় গাড়িটি বীমা করার ক্ষেত্রে বলেছেন রেজিস্ট্রেশনের সময়কাল ২০১৯ কিন্তু প্রকৃত সময় হলো ২০১৫। এক্ষেত্রে তিনি ভুল তথ্য প্রদানের মাধ্যমে বীমা কারী বিশ্বাস ভঙ্গ করেছেন, এজন্য তার দাবি প্রকৃত অর্থ প্রদানে অসুবিধা জানায়। বীমার সকল নীতির সঠিক প্রয়োগের মাধ্যমে বীমা কারী ও বীমা গ্রহিতার অধিকার সঠিক, মূল্যায়ন হার ও বীমা সম্পর্কে অবসান ঘটে। উদ্দীপকের জনাব নাসিম তার দ্বিতীয় গাড়ির সম্পর্কে তথ্য গোপনের মাধ্যমে বীমা কারী ও বীমা গ্রহিতার সম্পর্ক শেষ করেছেন। চূড়ান্ত বিশ্বাসের অভাবে বীমা কারি তার দায়িত্ব অবহেলা করতে পারে ও বীমা গ্রহিত বীমা কারীকে নিয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারে। তবে উদ্দীপকে জনাব নাসিম বীমা গ্রহীতা যেহেতু চূড়ান্ত বিশ্বাসের নীতি ভঙ্গ করেছেন, তার বীমা কারীর বীমা দাবি পরিশোধে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বীমা কোম্পানি কর্তৃক জনাব নাসিমের দ্বিতীয় গাড়ির…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর