বিমাকে ঝুঁকি বণ্টনের যৌথ ব্যবস্থা বলা হয় কেন?
উত্তর: একই ধরনের সম্ভাব্যতাযুক্ত ঝুঁকিতে আবদ্ধ বহুসংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠান অল্প পরিমাণের প্রিমিয়াম জমা দিয়ে একটি সাধারণ তহবিল গঠনের মাধ্যমে সম্ভাবিত আর্থিক ক্ষতি পরস্পরের মধ্যে ভাগ করে নেয় বলে বিমাকে ঝুঁকি-বণ্টনের যৌথ ব্যবস্থা বলা হয়। বিমা ব্যবস্থার মূল ভিত্তিই হলো 'একজনের ক্ষতি সকলের মাধ্যমে পূরণ করা'। বিমা গ্রহীতারা প্রিমিয়াম হিসেবে যে অর্থ বিমাকারীকে প্রদান করে, তা দিয়ে একটি কেন্দ্রীয় তহবিল গড়ে ওঠে। দুর্ঘটনা বা বিপদের কারণে কোনো বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে ওই সাধারণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। অর্থাৎ, একজন নির্দিষ্ট ব্যক্তির ক্ষতি এককভাবে না বয়ে বিমাকৃত দলগত সকল সদস্যের ওপর বণ্টন হয়ে যায়।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
বিমাকে ঝুঁকি বণ্টনের যৌথ ব্যবস্থা বলা হয় কেন?
উত্তর