উদ্দীপকে বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটির বিক্রয়ের টাকা শুভসাহেবকে পরিশোধ না করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিমা কোম্পানি স্থলাভিষিক্তকরণের নীতির আলোকে ক্ষতিগ্রস্ত গাড়িটির বিক্রয়ের টাকা শুভ সাহেবকে পরিশোধ না করা যৌক্তিক হয়েছে। সম্পত্তি বিমার ক্ষেত্রে চুক্তিতে উল্লেখ্য কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয়। সম্পূর্ণ বিমাদাবি পরিশোধ করা হলে সেক্ষেত্রে স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী উক্ত সম্পত্তির অবশিষ্টাংশের মালিকানা পায় বিমা প্রতিষ্ঠান। উদ্দীপকে শুভ সাহেব তার ব্যক্তিগত গাড়িটির জন্য ২৫ লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে তিনি বিমাদাবি উপস্থাপন করেন এবং সম্পূর্ণ বিমাদাবি লাভ করেন। বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটি ২ লক্ষ টাকায় বিক্রি করে দেয়। শুভসাহেব উক্ত ২ লক্ষ টাকা দাবি করলে বিমা কোম্পানি তা প্রদান করতে অস্বীকৃতি জানায়। এক্ষেত্রে স্থলাভিষিক্তকরণের নীতি কার্যকর হয়েছে। উদ্দীপকে শুভ সাহেব চুক্তি অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ পেয়েছেন। স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী, সম্পূর্ণ ক্ষতিপূরণ বা বিমাদাবি পরিশোধ করার সাথে সাথে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিক হয় বিমা কোম্পানি। সুতরাং গাড়িটির বিক্রয়লব্ধ অর্থের মালিকও বিমা কোম্পানি। এক্ষেত্রে গাড়িটি বিক্রয়লব্ধ অর্থের ওপর শুভ সাহেবের কোনো অধিকার নেই। আর এ কারণেই বিমা কোম্পানি শুভ সাহেবকে ক্ষতিগ্রস্ত গাড়ি বিক্রয়ের অর্থ প্রদানে অস্বীকৃতি জানায়, যা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটির বিক্রয়ের টাকা শুভসাহেবকে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর