উদ্দীপকে জনাব রেজা কোন ধরনের সাধারণ বিমা গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রেজা সম্পত্তি বিমার অন্তর্ভুক্ত মোটরযান বিমা গ্রহণ করেছেন। দুর্ঘটনায় যানবাহনের ক্ষতি হলে সেই ক্ষতি হতে রক্ষার জন্য যে বিমা করা হয় তাকে মোটরযান বিমা বলে। এ ধরনের বিমায় বিমাকৃত যানবাহনের ক্ষতি হলে বিমা প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিপূরণ দিয়ে থাকে। উদ্দীপকে জনাব রেজা তার ব্যক্তিগত গাড়ির জন্য পনেরো লক্ষ টাকার একটি বিমা করেন। গাড়িটি জনাব রেজার জন্য সম্পদ। আর বিশেষ করে গাড়িটির ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার উদ্দেশ্যে বিমা করায় বলা যায়, জনাব রেজা মোটরযান বিমা করেছেন। যার ফলে বিমাচুক্তিতে উল্লিখিত কোনো কারণে তার গাড়ির আংশিক বা সম্পূর্ণ ক্ষতিতে বিমাকারী তথা বিমাপ্রতিষ্ঠান আর্থিকভাবে তাকে ক্ষতিপূরণ করবে। সুতরাং বুলা যায়, জনাব রেজা, সম্পত্তি বিমার আওতায় মোটরযান বিমা করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে জনাব রেজা কোন ধরনের সাধারণ বিমা গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর