উদ্দীপকে বিমাচুক্তির কোন উপাদানের অনুপস্থিতির কারণে বিমা কোম্পানি পরবর্তী ২টি জাহাজ বিমা করেনি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিমাযোগ্য স্বার্থের অনুপস্থিতের কারণে বিমা কোম্পানি পরবর্তী ২টি জাহাজ বিমা করতে সম্মত হয়নি। বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থ বিদ্যমান থাকাকে বিমাযোগ্য স্বার্থ বলে। এরূপ স্বার্থ না থাকলে কোনো বিষয়বস্তু বিমা করা যায় না। উদ্দীপকে বাঁধন সি ট্রান্সপোর্ট কোম্পানি তার নিজস্ব ৩টি জাহাজ এবং অন্য কোম্পানির ২টি জাহাজে মাল বহন করে। কোম্পানি একত্রে ৫টি জাহাজ বিমা করতে চাইলে বিমা কোম্পানি তার ৩টি জাহাজ বিমা করতে রাজি হয়। অর্থাৎ অন্যের ২টি জাহাজ বিমা করতে রাজি হয়নি। পরবর্তী ২টি জাহাজের মালিক বাঁধন সি ট্রান্সপোর্ট কোম্পানি নয়। উক্ত জাহাজগুলোর ক্ষতিতে বাঁধন সি ট্রান্সপোর্ট কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তাই বলা যায়, বিমাযোগ্য স্বার্থ না থাকায় বিমা কোম্পানি পরবর্তী ২টি জাহাজের বিমা করেনি।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে বিমাচুক্তির কোন উপাদানের অনুপস্থিতির কারণে বিমা কোম্পানি প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর