বিমা প্রতিষ্ঠানটি কর্তৃক জনাব তুহিনের সর্বশেষ দাবি পূরণ না করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী বিমা কোম্পানি কর্তৃক জনাব তুহিনের সর্বশেষ দাবি পূরণ না করা যৌক্তিক হয়েছে। সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, এ নীতিকেই স্থলাভিষিক্তকরণের নীতি বলে। উদ্দীপকের, জনাব তুহিনের ২০ লক্ষ টাকার বিমাকৃত গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার পর ক্ষতিগ্রস্ত গাড়িটি ১,০০,০০০ টাকায় বিক্রয় করে তার সম্পূর্ণ অর্থ বিমা প্রতিষ্ঠান গ্রহণ করে। গাড়ি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ জনাব তুহিন দাবি করলে বিমা প্রতিষ্ঠানটি উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানায়। স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী উদ্দীপকের জনাব তুহিনের গাড়িটির সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত গাড়িটির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি। যেহেতু বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেছে তাই ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক এখন বিমা কোম্পানি। সুতরাং বলা যায়, বিমা কোম্পানি কর্তৃক জনাব তুহিনকে ক্ষতিগ্রস্ত গাড়ির বিক্রয়কৃত অর্থ পরিশোধ না করা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
বিমা প্রতিষ্ঠানটি কর্তৃক জনাব তুহিনের সর্বশেষ দাবি পূরণ না করার যৌক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর