কোন নীতির আওতায় মি. রিদম বিমা কোম্পানি থেকে বিমা দাবি লাভ করেন? আলোচনা করো।
উত্তর: আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় মি. রিদম বিমা কোম্পানি থেকে বিমাদাবি লাভ করেন। বিমা হলো আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। এ নীতি অনুসারে চুক্তিতে উল্লিখিত কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয়। ক্ষতিপূরণ পাওয়ার আশায় মানুষ তার জীবন ও সম্পত্তির ঝুঁকি বিমা প্রতিষ্ঠানের ওপর অর্পণ করে। উদ্দীপকে মি. রিদম তৈরি পোশাক কারখানার মালিক। তিনি তার কারখানার জন্য ৫০ লক্ষ টাকার বিমা করেছিলেন। দুর্ঘটনায় কারখানাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ করে। আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুযায়ী, বিমার বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে এবং বিমা চুক্তি যথাযথভাবে মেনে চললে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকের মি. রিদম চুক্তি অনুযায়ী দুর্ঘটনাজনিত ক্ষতির বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে বিমাদাবি লাভ করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের মি. রিদম আর্থিক ক্ষতিপূরণের নীতির আলোকে বিমা প্রতিষ্ঠান থেকে বিমা দাবি লাভ করেন।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
কোন নীতির আওতায় মি. রিদম বিমা কোম্পানি থেকে বিমা দাবি লাভ করেন? আলো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর