ক্ষতিপূরণ নিশ্চিত হওয়ার পরও মি. রিদমের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃতি জ্ঞাপন সঠিক ছিল কি? তোমার মতামত দাও।
উত্তর: ক্ষতিপূরণ নিশ্চিত হওয়ার পরও মি. রিদমের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃতি জ্ঞাপন স্থলাভিষিক্তকরণের নীতি বিবেচনায় সঠিক ছিল না। এ নীতি অনুযায়ী বিমাকৃত সম্পত্তির সম্পূর্ণ ক্ষতিপূরণের পর ক্ষতিগ্রস্ত অবশিষ্ট সম্পত্তির মালিকানা বিমা প্রতিষ্ঠান পায়। এর ফলে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ওপর বিমাগ্রহীতার অধিকার থাকে না। এ নীতি শুধু সামগ্রিক ক্ষতি এবং সম্পত্তি বিমার ক্ষেত্রে প্রযোজ্য। উদ্দীপকে মি. রিদম তার তৈরি পোশাকের কারখানার জন্য ৫০ লক্ষ টাকার বিমা করেছিলেন। দুর্ঘটনায় তার কারখানাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। তিনি বিমাদাবি করলে বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ করে। উদ্ধারকৃত সম্পত্তি বিমা কোম্পানি দাবি করলে মি. রিদম তা দিতে প্রথমে অস্বীকার করে। স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী, সম্পূর্ণ ক্ষতিপূরণের পর ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা বিমা কোম্পানি পায়। উদ্দীপকে বিমা কোম্পানি কারখানাটির সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করেছে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা উক্ত কোম কোম্পানির নামে স্থলাভিষিক্ত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের মি. রিদমের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃতি জানানো সঠিক ছিল না।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
ক্ষতিপূরণ নিশ্চিত হওয়ার পরও মি. রিদমের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর