উদ্দীপকের জনাব সায়েম কোন ধরনের বিমা গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব সায়েম অগ্নিবিমা গ্রহণ করেছিলেন। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিজনিত ঝুঁকি কমানোর জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে অগ্নিবিমা চুক্তি করা হয়। এ বিমা হলো ক্ষতিপূরণের চুক্তি। বিমাগ্রহীতা তার সম্পত্তি বিমা করে রাখলে এক্ষেত্রে সম্পত্তির আংশিক ক্ষতির ক্ষেত্রে আংশিক এবং সম্পূর্ণ ক্ষতির ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বিমা কোম্পানি বাধ্য থাকে। এ বিমা অগ্নিজনিত ক্ষতির বিপরীতে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাস্বরূপ। উদ্দীপকে জনাব সায়েম তার বেকারিটি বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানিতে ১০ লক্ষ টাকার বিমা করেছিলেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে বেকারিটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি বিমা বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করে। এক্ষেত্রে জনাব সায়েম অগ্নিজনিত ক্ষতির বিপরীতে বিমাদাবি করেন। অর্থাৎ, জনাব সায়েমের গৃহীত বিমাটি অগ্নিজনিত ঝুঁকির বিপরীতে আর্থিক নিরাপত্তা দিয়েছে। তাই বলা যায়, জনাব সায়েম বেঙ্গল ইন্স্যুরেন্সের নিকট অগ্নিবিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকের জনাব সায়েম কোন ধরনের বিমা গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর