'বিমা চুক্তি হলো একটি ক্ষতিপূরণের চুক্তি'- ব্যাখ্যা করো।
উত্তর: বিমা চুক্তিতে বিমাগ্রহীতা বিমাকৃত বস্তুর ক্ষতির ভার নির্দিষ্ট প্রিমিয়াম দেওয়ার মাধ্যমে বিমা প্রতিষ্ঠানের ওপর দেয় বলে এটিকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। বিমা হলো এক ধরনের লিখিত চুক্তি। সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে বিমা চুক্তি করা হয়। এ চুক্তি অনুসারে বিমাকৃত বস্তু ক্ষতিগ্রস্ত হলে বিমা প্রতিষ্ঠান বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ দেয়। ক্ষতি থেকে রক্ষার্থে এ চুক্তি করা হয় বলে বিমা চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
'বিমা চুক্তি হলো একটি ক্ষতিপূরণের চুক্তি'- ব্যাখ্যা করো।
উত্তর