বিমাকে ঝুঁকি বণ্টনের যৌথ ব্যবস্থা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বিমা হলো একই ধরনের ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বণ্টনের একটা যৌথ ব্যবস্থা। মানুষের জীবন ও সম্পত্তি সবসময়ই ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত। তাই মানুষ এই ঝুঁকি হ্রাসের বিষয়টি নিয়ে প্রথম থেকেই ভেবেছেন। সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তা হ্রাসের চেষ্টা করেছেন। এরই এক পর্যায়ে বিমা ব্যবসায় গড়ে উঠে। এক্ষেত্রে ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের নিকট থেকে প্রিমিয়াম নিয়ে যাদের প্রকৃতই ক্ষতি ঘটে তাদেরকে কার্যত অর্থ প্রদান করা হয়। তাই বিমাকে ঝুঁকি বণ্টনের যৌথ ব্যবস্থা বলা হয়।
HSC Finance 2nd Paper Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 10: বিমা সম্পর্কে মৌলিক ধারণা · সৃজনশীল
বিমাকে ঝুঁকি বণ্টনের যৌথ ব্যবস্থা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর