"মেয়াদি জীবন বিমা সঞ্চয়ের হাতিয়ার হিসেবে কাজ করে"-ব্যাখ্যা কর।
উত্তর: যে জীবন বিমাপত্র একটা নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং এ সময়ের মধ্যে ব্যক্তি মারা গেলে বা মেয়াদপূর্তিতে বিমাদাবি পরিশোধিত হয়, তাকে মেয়াদি জীবন বিমা বলে। মেয়াদি জীবন বিমাপত্রে নির্দিষ্ট সময় অন্তর প্রিমিয়াম পরিশোধ করতে হয় বিধায় তা একধরনের বাধ্যতামূলক সঞ্চয় হিসেবে গণ্য হয়ে থাকে। এতে বিমাগ্রহীতার মিতব্যয়ী হওয়ারও সুযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, মেয়াদি জীবন বিমা সঞ্চয়ের হাতিয়ার হিসেবে কাজ করে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
"মেয়াদি জীবন বিমা সঞ্চয়ের হাতিয়ার হিসেবে কাজ করে"-ব্যাখ্যা কর।
উত্তর