Chapter 11: জীবন বিমা Finance 2nd Paper

HSC Finance 2nd Paper এর Chapter 11: জীবন বিমা অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৮৩৩

প্রশ্ন

Finance 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCFinance 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

রফিক ও শফিক দুই বন্ধু। তারা একই সাথে সুরমা লাইফ ইন্স্যুরেন্স কোং লি.-এ ১০ বছর মেয়াদি ১০ লক্ষ টাকার দুইটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। নির্দিষ্ট সময়ের পূর্বে জনাব রফিক চাকুরিচ্যুত হওয়ায় বিমার প্রিমিয়াম দেওয়া আর সম্ভব হয়ে উঠে না। তবে শফিক তার মেয়াদ পূর্ণ করেন।

Barisal · 2017

ক
সমর্পণ মূল্য কী?

উত্তর

সমর্পণ মূল্য হলো বিমাগ্রহীতা কর্তৃক পরিশোধিত প্রিমিয়ামের সেই অংশ, যা বিমাপত্র ফেরতদানের সময় তাকে পরিশোধ করা হয়। [সহায়ক তথ্য] উদাহরণ: জনাব শামীম ৬ বছরের জন্য ৩ লক্ষ টাকার একটি জীবন বিমা চুক্তি সম্পাদন করেন। ৩ বছর পর আর্থিক অসচ্ছলতার কারণে তিনি বিমাটি চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেন। তিনি বিমা কোম্পানির নিকট বিমা দাবি পেশ করলে বিমা কোম্পানি তার পরিশোধিত প্রিমিয়ামের কিছু অংশ সমর্পণ মূল্য হিসেবে তাকে প্রদান করে।
খ
'জীবন বিমা মানুষের প্রাত্যহিক জীবনের আর্থিক হাতিয়ার স্বরূপ'- কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর

জীবন বিমা হলো আর্থিক নিশ্চয়তার চুক্তি। ক্ষতি সংঘটিত হলে এ চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ না করে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়। মানব জীবন সংশ্লিষ্ট বিমা চুক্তিই হলো জীবন বিমা। আর এ বিমা চুক্তি ব্যক্তির যেকোনো দুর্ঘটনায় অক্ষমতা বা তার মৃত্যুতে পরিবারের আর্থিক অসহায়ত্বে আর্থিক নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করে। এটি প্রাত্যহিক জীবনে কোনো ব্যক্তির অর্থনেতিক হাতিয়ার স্বরূপ।
গ
উদ্দীপকের শফিক বিমা কোম্পানির নিকট থেকে কি ধরনের সুবিধা পাবেন? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকের শফিক বিমা কোম্পানির নিকট হতে মেয়াদি বিমাপত্রের সুবিধা পাবেন। জীবন বিমার অন্তর্ভুক্ত একটি বিমাপত্র হলো মেয়াদি বিমাপত্র। এ বিমা সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়। মেয়াদান্তে বিমাগ্রহীতা নিজে অথবা তার অবর্তমানে উত্তরাধিকারী এ বিমার অর্থ পেয়ে থাকে। উদ্দীপকের শফিক সুরমা লাইফ ইন্স্যুরেন্স-এর নিকট হতে ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকার একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। তিনি বিমা চুক্তি অনুযায়ী ১০ বছর পর্যন্ত বিমা প্রিমিয়াম প্রদান করেন। অর্থাৎ তিনি মেয়াদান্তে বিমা চুক্তি অনুযায়ী ১০ লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন। নির্দিষ্ট মেয়াদের জন্য বিমা করায় নিঃসন্দেহে বিমাটি একটি মেয়াদি বিমাপত্র। এ বিমার মাধ্যমে শফিক একদিকে বিনিয়োগের সুবিধা এবং অপরদিকে আর্থিক প্রতিরক্ষা পাবেন। কেননা, কোনো কারণে তিনি মারা গেলে বিমা দাবির সম্পূর্ণ অর্থই তার পরিবার পাবে। তাই বলা যায়, শফিক উক্ত বিমাপত্রের মাধ্যমে মেয়াদি বিমার সকল সুবিধাই পাবেন।
ঘ
উদ্দীপকের দুই বন্ধুর বিমা সুবিধার চিত্র তুলে ধর।

উত্তর

উদ্দীপকের শফিক বিমাকৃত সম্পূর্ণ অর্থ পাবেন এবং রফিক শুধু সমর্পণ মূল্য পাবেন। জীবন বিমা হলো একটি নিশ্চয়তার চুক্তি। চুক্তি অনুযায়ী মেয়াদান্তে বিমাগ্রহীতা বিমাকৃত সম্পূর্ণ অর্থই পেয়ে থাকেন। তবে কোনো কারণে মেয়াদপূর্ণ না করতে পারলে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে সমর্পণ মূল্য প্রদান করে থাকে। উদ্দীপকের রফিক এবং শফিক দুজনেই সুরমা লাইফ ইন্স্যুরেন্স হতে ১০ বছর মেয়াদি জীবন বিমাপত্র সংগ্রহ করেন। নির্দিষ্ট মেয়াদের পূর্বে রফিক চাকরিচ্যুত হওয়ায় তার পক্ষে আর বিমার প্রিমিয়াম দেয়া সম্ভব হয় না। কিন্তু শফিক তার বিমা পলিসির মেয়াদ পূর্ণ করেন। উদ্দীপকের শফিক বিমা চুক্তি অনুযায়ী বিমার নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করেছেন। তাই মেয়াদান্তে তার বিমা দাবির সম্পূর্ণ অংশই তিনি বিমা প্রতিষ্ঠান থেকে পাবেন। অপরদিকে, রফিক বিমা পলিসির মেয়াদপূর্ণ করতে পারেন নি। তবে এক্ষেত্রে তিনি তার বিমা দাবি হিসেবে সমর্পণ মূল্য পাবেন। কেননা, মেয়াদি জীবন বিমার ক্ষেত্রে মেয়াদপূর্তির পূর্বেই বিমাগ্রহীতা বিমা পলিসি চালিয়ে যেতে অসমর্থ হলে বিমা কোম্পানি এই সমর্পণ মূল্য পরিশোধ করে থাকে। [সহায়ক তথ্য] সমর্পণ মূল্য: এটি হলো বিমাগ্রহীতা কর্তৃক পরিশোধিত প্রিমিয়ামের সেই অংশ যা বিমাপত্র ফেরত দেয়ার সময় তাকে পরিশোধ করা হয়। বিমা কোম্পানি তার প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে মুনাফাবিহীন বিমাপত্রে পরিশোধকৃত বিমা কিস্তির ২৫%-৩০% এবং মুনাফাযুক্ত বিমাপত্রে ৪০% পর্যন্ত সমর্পণ মূল্য প্রদান করে।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

রুবিনা ইসলাম ২০১১ সালে মর্ডান লাইফ ইন্স্যুারেন্স এর সাথে মাসিক প্রিমিয়াম প্রদানের বিনিময়ে ১০ বছরের জন্য একটি বিমা চুক্তি সম্পাদন করেন। ১০ বছরের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত সন্তানেরা বিমার অর্থ পাবেন আর বেঁচে থাকলে তিনি অর্থ পাবেন। পাঁচ বছর পর আর্থিক অসঙ্গতির কারণে তিনি বিমাটি বন্ধ করে দেয়ার জন্য আবেদন করেন এবং প্রদত্ত প্রিমিয়ামের ২৫ শতাংশ ফেরত প্রদানের দাবি করেন।

Jessore · 2017

ক
প্রিমিয়াম কী?

উত্তর

বিমাচুক্তিতে বিমাকারীর ঝুঁকি বহনের বিনিময়ে বিমাগ্রহীতা বিমাকারীকে যে অর্থ প্রদান করে তাকে প্রিমিয়াম বলে। [সহায়ক তথ্য] জীবন বিমার ক্ষেত্রে বিমা প্রিমিয়াম সাধারণত কিস্তিতে পরিশোধ্য। তবে নৌ, অগ্নি ও অন্যান্য বিমার ক্ষেত্রে একবারেই এরূপ প্রিমিয়াম পরিশোধ করা হয়।
খ
জীবন বিমায় মৃত্যুহার পঞ্জি ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর

জীবন বিমা ব্যবসায়কে অনুমানের গতানুগতিক ধারা থেকে বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ধারায় নিয়ে আসতে মৃত্যুহার পঞ্জি ব্যবহার করা হয়। অতীত পরিসংখ্যান ও অভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট বয়সসীমায় প্রতি হাজারে সম্ভাব্য মৃত ব্যক্তির সংখ্যা সম্বলিত সারণী দ্বারা মৃত্যুহার পঞ্জি নির্ণয় করা হয়। এরূপ পঞ্জি মৃত্যু ঝুঁকি ও প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণে সহায়তা করে।
গ
উদ্দীপকে রুবিনা ইসলাম মেয়াদভিত্তিক কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে রুবিনা ইসলাম জীবন বিমার সাধারণ মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন। সাধারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে মনোনীত ব্যক্তিকে বিমার অর্থ প্রদান করা হয়। তবে উক্ত মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তির মৃত্যু না হলে তাকেই এ অর্থ প্রদান করা হয়। উদ্দীপকে রুবিনা ইসলাম মডার্ণ লাইফ ইন্সুরেন্সে এর নিকট ১০ বছরের জন্য একটি বিমা চুক্তি করেন। শর্তানুযায়ী, ১০ বছরের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত সন্তান বিমার অর্থ পাবে। আর যদি বেঁচে থাকেন তাহলে তিনি নিজেই এ অর্থ পাবেন। অর্থাৎ তার বিমাপত্রটি সাধারণ মেয়াদি বিমাপত্রের মতো একই সাথে বিনিয়োগ ও প্রতিরক্ষার সুবিধা প্রদান করছে। সুতরাং, বিমাচুক্তির বৈশিষ্ট্য অনুযায়ী রুবিনা ইসলামের গৃহীত বিমাপত্রটি হলো সাধারণ মেয়াদি বিমাপত্র।
ঘ
তুমি কি মনে করো, মডার্ন লাইফ ইন্স্যুরেন্স রুবিনা ইসলামকে তার দাবিকৃত অর্থ প্রদান করবে? উদ্দীপকের আলোকে যুক্তিসহ ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে মডার্ণ লাইফ ইন্সুরেন্স রুবিনা ইসলামকে তার দাবিকৃত অর্থ সমর্পণ মূল্য হিসেবে প্রদান করবে বলে আমি মনে করি। সমর্পণ মূল্য হলো বিমা পলিসি সমর্পণের বিনিময় মূল্য। বিমাগ্রহীতা কোনো কারণে বিমার প্রিমিয়াম প্রদানে অসমর্থ বা অনিচ্ছুক হলে বিমা কোম্পানি তার প্রিমিয়ামের একটি অংশ ফেরত দেয়। এই অংশটুকুই হলো সমর্পণ মূল্য। উদ্দীপকে রুবিনা ইসলাম মডার্ণ লাইফ ইন্সুরেন্স এর নিকট হতে ১০ বছরের জন্য সাধারণ মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেন। পাঁচ বছর পর আর্থিক সমস্যার কারণে তিনি বিমাটি বন্ধের জন্য আবেদন করেন এবং প্রদত্ত প্রিমিয়ামের ২৫ শতাংশ ফেরত প্রদানের দাবি করেন। অর্থাৎ আর্থিক সমস্যার কারণে তিনি জীবন বিমা পলিসিটি বিমা কোম্পানির কাছে সমর্পণ করেন। কমপক্ষে ২ বছর পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করা হলে এরূপ প্রস্তাবে বিমা কোম্পানি সমর্পণ মূল্য প্রদান করে। এখানে রুবিনা ইসলাম ৫ বছর পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করেন। সুতরাং, তিনি অবশ্যই বিমা কোম্পানির নিকট হতে সমর্পণ মূল্য পাবেন।

জনাব মাশরুর বিমা দাবি প্রাপ্তির অনিশ্চয়তার কথা চিন্তা করে তার ১০০ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতির জন্য 'মডার্ন ইন্সুরেন্স কোম্পানি লি.' ও 'পপুলার ইন্সুরেন্স কোম্পানি লি.' নামক দু'টি বিমা কোম্পানি থেকে বিমা পলিসি গ্রহণ করেন। অন্যদিকে জনাব সামিয়া তার ২০০ কোটি টাকা মূল্যের জাহাজের জন্য 'প্রিমিয়ার ইন্সুরেন্স কোম্পানির' নিকট থেকে একটি বিমা পলিসি সংগ্রহ করেন। 'প্রিমিয়ার ইন্সুরেন্স কোম্পানি' উক্ত জাহাজের জন্য আবার 'জনতা ইন্সুরেন্স কোম্পানির' নিকট থেকে ভিন্ন একটি বিমা পলিসি গ্রহণ করে।

Sylhet · 2017

ক
শস্য বিমা কী?

উত্তর

শস্য বিনষ্টের সম্ভাব্য প্রাকৃতিক ঝুঁকিসমূহ (যেমন: বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি) এবং অপ্রাকৃতিক ঝুঁকিসমূহ (যেমন: চুরি, লুট, অগ্নিসংযোগ, দাঙ্গা ইত্যাদি) মোকাবিলার জন্য যে বিমা গ্রহণ করা হয় তাকে শস্য বিমা বলে।
খ
কোন ধরনের সম্পত্তি বিমায় নৈতিক ঝুঁকির মাত্রা বেশি থাকে? ব্যাখ্যা করো।

উত্তর

অগ্নিবিমায় নৈতিক ঝুঁকির মাত্রা বেশি থাকে। বিমাগ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকজনের কার্যকলাপ থেকে সৃষ্ট ঝুঁকিকেই অগ্নিবিমায় নৈতিক ঝুঁকি বলে। নৈতিক ঝুঁকি অদৃশ্যমান এবং তা মানুষের ওপর নির্ভরশীল। প্রাকৃতিক ঝুঁকির মতো এ ঝুঁকি অনুমান করা প্রায় অসম্ভব। পণ্য গুদাম বিমা করে পণ্য সরিয়ে আগুন লাগানো ও ক্ষতিপূরণ আদায় করা নৈতিক ঝুঁকির আওতাভুক্ত।
গ
জনাব মাশরুর কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর

উদ্দীপকে জনাব মাশরুর একশ কোটি টাকার যন্ত্রপাতির জন্য 'মডার্ন ইন্সুরেন্স কোম্পানি লি.' ও 'পপুলার ইন্সুরেন্স কোম্পানি লি.' নামক দু'টি বিমা কোম্পানি থেকে বিমা পলিসি গ্রহণ করায় তা দ্বৈত বিমা। এ ধরনের বিমা পলিসিতে একক বিষয়বস্তুকে একাধিক বিমা কোম্পানির নিকট বিমা করা হয়। বিমাকৃত মূল্য না পাওয়ার ঝুঁকি এড়ানোই এরূপ বিমার উদ্দেশ্য। সাধারণত উচ্চ মূল্যের সম্পত্তির ক্ষেত্রে এ ধরনের বিমাপলিসি গ্রহণ করা হয়। উদ্দীপকে জনাব মাশরুর বিমা দাবি প্রাপ্তির ক্ষেত্রে অনিশ্চয়তার বিষয়টি বিবেচনা করে তার মালিকানাধীন যন্ত্রপাতি একাধিক বিমা কোম্পানির নিকট বিমা করেন। এক্ষেত্রে যন্ত্রপাতির মূল্য একশ কোটি টাকা। অর্থাৎ বিষয়বস্তুর মূল্য অধিক হওয়ায় জনাব মাশরুর তা একাধিক বিমা কোম্পানিতে বিমা করেন। এ পর্যায়ে তিনি বিষয়বস্তুর ক্ষতিতে বিমাকৃত মূল্য নিশ্চিতভাবে পাওয়ার লক্ষ্যে এরূপ ব্যবস্থা গ্রহণ করেন, যা দ্বৈতবিমার মূল বিষয়বস্তু হিসেবে বিবেচ্য।
ঘ
'জনতা ইন্সুরেন্সের নিকট বিমা করায় প্রিমিয়ার ইন্সুরেন্সের ঝুঁকি কমবে এবং জনাব সামিয়ার বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে'- তুমি কি এ উক্তি সমর্থন করো? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।

উত্তর

উদ্দীপকে উল্লেখ্য 'জনতা ইন্সুরেন্সের নিকট বিমা করায় প্রিমিয়ার ইন্সুরেন্সের ঝুঁকি কমবে এবং জনাব সামিয়ার বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে' পুনর্বিমার উদ্দেশ্য বিবেচনায় উক্ত বক্তব্যের সাথে আমি একমত। এ ধরনের বিমাচুক্তির মাধ্যমে বিমাকারী বিমাকৃত বিষয়বস্তুর ঝুঁকি হ্রাস করে। এটি বিমাকারী কর্তৃক অন্য বিমা প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তি। এ চুক্তি দ্বারা প্রথম বিমাকারীর গৃহীত ঝুঁকির অংশ দ্বিতীয় বিমাকারীর সাথে বণ্টনের ব্যবস্থা করা হয়। উদ্দীপকে জনাব সামিয়া তার দুইশ কোটি টাকা মূল্যের জাহাজের জন্য প্রিমিয়ার ইন্সুরেন্স কোম্পানির নিকট থেকে একটি বিমা পলিসি সংগ্রহ করেন। তবে প্রিমিয়ার ইন্সুরেন্স উক্ত জাহাজের জন্য আবার জনতা ইন্সুরেন্স কোম্পানি হতে একটি বিমা পলিসি গ্রহণ করে। প্রিমিয়ার ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স হতে জাহাজের জন্য পুনরায় বিমাপত্র গ্রহণ করায় তা একটি পুনর্বিমা চুক্তি। এক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই বিমা কোম্পানি। এ পর্যায়ে প্রিমিয়ার ইন্সুরেন্স কর্তৃক পুনরায় বিমা পলিসি গ্রহণের মাধ্যমে জনাব সামিয়ার দুইশ কোটি টাকার জাহাজের ঝুঁকি বণ্টনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে প্রিমিয়ার ইন্সুরেন্সের যেমন গৃহীত ঝুঁকির পরিমাণ হ্রাস পেয়েছে অনুরূপভাবে জনাব সামিয়ারও বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনা বেড়েছে।