উদ্দীপকে জনাব এস কে বড়ুয়া কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব এস কে বড়ুয়া মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন। যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। অর্থাৎ এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে। উদ্দীপকে জনাব এস কে বড়ুয়া ১২ বছর মেয়াদি ১৫ লক্ষ টাকার একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। তিনি কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করছেন। মূলত নির্দিষ্ট সময়ের জন্য মেয়াদি বিমাপত্র করা হয়ে থাকে। এ ধরনের বিমায় কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করা যায়। এ বিমায় নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হয়। আর বিমাগ্রহীতা বেঁচে থাকলে মেয়াদ শেষে তাকে বিমাদাবি পরিশোধ করা হয়। সুতরাং বলা যায়, জনাব এস কে বড়ুয়া মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব এস কে বড়ুয়া কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর