তুমি কি মনে কর, উদ্দীপকে জনাব সলিলের দাবিটি যৌক্তিক ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: প্রিমিয়াম ফেরতযোগ্য নয় বিধায় জনাব সলিলের দাবিটি যৌক্তিক ছিল না। বিমাগ্রহীতা বিমাকারীকে যে অর্থ প্রদান করে তা হলো প্রিমিয়াম। সমর্পণ মূল্য হলো বিমাগ্রহীতা কর্তৃক পরিশোধিত প্রিমিয়ামের সেই অংশ যা বিমাপত্র ফেরতদানের সময় বিমাগ্রহীতাকে পরিশোধ করা হয়। ন্যূনতম ২ বছর প্রিমিয়াম পরিশোধ করলে সমর্পণ মূল্য প্রদান করা হয়। উদ্দীপকে জনাব সলিল ২০২০ সালে একটি আজীবন বিমা পলিসি গ্রহণ করেছিলেন। ২০২৪ সালে অর্থাৎ ৪ বছর পর অসুস্থতার কারণে বিমাটি বন্ধ করে দেন। এখন তিনি প্রিমিয়ামের টাকা ফেরত চান। বিমাচুক্তির শর্তানুসারে, প্রিমিয়ামের টাকা ফেরতযোগ্য নয়। জনাব সলিল প্রিমিয়াম পরিশোধে অপারগ হওয়ায় তিনি বিমা পলিসিটি বন্ধ করে দিতে পারেন। মেয়াদি বা আজীবন বিমাপত্রের গ্রহীতা ন্যূনতম ২ বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সেক্ষেত্রে বিমা পলিসি সমর্পণপূর্বক সমর্পণ মূল্য পাওয়ার যোগ্য হবেন। তাই জনাব সলিল ৪ বছর প্রিমিয়াম পরিশোধ করায় তিনি সমর্পণ মূল্য পাবেন। তবে প্রিমিয়াম অফেরতযোগ্য বিধায় জনাব সলিলের প্রিমিয়ামের টাকা দাবি যৌক্তিক নয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকে জনাব সলিলের দাবিটি যৌক্তিক ছিল? তোমার উত্ত…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর