জীবন বিমাচুক্তি সম্পাদনের ক্ষেত্রে প্রস্তাব গ্রহণ কখন কার্যকর হয়? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো ব্যক্তি জীবন বিমা করতে আগ্রহী হলে তাকে বিমা কোম্পানির অফিস থেকে বা বিমা প্রতিনিধির নিকট হতে সর্বাগ্রে ছাপানো বিমা প্রস্তাব ফরম সংগ্রহ করতে হয়। অতঃপর এই ফরম যথাযথভাবে পূরণ করে বিমা কোম্পানিতে জমা দিলে তা প্রস্তাব হিসেবে গণ্য হয়। এরূপ ফরমে বিমাপত্র গ্রহণেচ্ছু ব্যক্তির পরিচয়, বয়স, পেশা, শারীরিক সুস্থতা, বিমাপত্রের ধরন, বিমাকৃত অঙ্কের পরিমাণ এবং প্রয়োজনীয় তথ্য সংবলিত প্রশ্নমালা সন্নিবেশিত থাকে। এর ওপর ভিত্তি করেই জীবন বিমা প্রস্তাব গ্রহণ কার্যকর হয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
জীবন বিমাচুক্তি সম্পাদনের ক্ষেত্রে প্রস্তাব গ্রহণ কখন কার্যকর হয়? ব্যাখ্যা কর।
উত্তর