উদ্দীপকে জনাব সলিল কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সলিল আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন। যে জীবন বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পরেই তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবির অর্থ পরিশোধ করা হয়, তাকে আজীবন বিমাপত্র বলে। এক্ষেত্রে বিমাগ্রহীতাকে আমৃত্যু পর্যন্ত বা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অথবা একবারে প্রিমিয়ামের টাকা পরিশোধ করতে হয়। উদ্দীপকে জনাব সলিল তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি যতদিন বেঁচে থাকবেন প্রিমিয়াম দিয়ে যাবেন। তার মৃত্যুর পরই নমিনি হিসেবে তার সন্তানদের বিমাদাবি পরিশোধ করা হবে। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন বিমা হলো আজীবন বিমা। তাই বলা যায়, জনাব সলিল আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব সলিল কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর