মি. কামালের অবর্তমানে তার বিমা পলিসি কি স্ত্রী ও সন্তানের কোন উপকারে আসবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. কামাল জীবন বিমাচুক্তি করায় তার অবর্তমানে পরিবার বিমাদাবি পাবে বিধায় উক্ত বিমা পলিসিটি তার স্ত্রী ও সন্তানের উপকারে আসবে। জীবন বিমাচুক্তি হলো নিশ্চয়তার চুক্তি। কারণ এ বিমায় বিমাগ্রহীতার মৃত্যুতে বা দুর্ঘটনায় বিমাপ্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। উদ্দীপকে মি. কামাল একটি পোশাক কারখানায় ম্যানেজার পদে চাকরি করেন। তিনি ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য মাসিক ২,০০০ টাকা প্রিমিয়াম প্রদানের শর্তে একটি বিমা কোম্পানির সাথে জীবনা বিমাচুক্তি করেন। বিমা পলিসিটি করায় মি. কামালের অবর্তমানে তার পরিবার বিমাদাবি পাবে। মি. কামাল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী ও সন্তান আছে। তাই তার অবর্তমানে পরিবার নিয়ে তিনি চিন্তিত। কারণ তার চলে যাওয়া পরিবারের জন্য বিপর্যয়ের কারণ হবে। এমতাবস্থায় তার জীবন বিমা পলিসি করা থাকায় তার অবর্তমানে বিমাদাবি থেকে প্রাপ্ত অর্থ পরিবারকে কিছুটা আর্থিক সচ্ছলতা দিয়ে সহায়তা করবে।সুতরাং বলা যায়, মি. কামাল জীবন বিমাচুক্তি করায় তার অবর্তমানে পরিবার বিমাদাবি পাবে বিধায় বিমা পলিসিটি তার স্ত্রী ও সন্তানের উপকারে আসবে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
মি. কামালের অবর্তমানে তার বিমা পলিসি কি স্ত্রী ও সন্তানের কোন উপকার…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর