উদ্দীপকে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ না করে যে অর্থ দিয়েছে তা তোমার কাছে কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বিমা কোম্পানি মি. আসাদকে সমর্পণ মূল্য প্রদান করেছে, যা যৌক্তিক। বিমাপত্র সমর্পণ করলে বিমা প্রতিষ্ঠান থেকে যে অর্থ পাওয়া যায় তাকে সমর্পণ মূল্য বলে। কমপক্ষে দুই বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সমর্পণ মূল্য প্রদান করা হয়। উদ্দীপকে মি. আসাদ ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকার একটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। তিনি ৬ বছর পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করেন। পরবর্তীতে প্রিমিয়াম পরিশোধে অপারগ হলে তিনি বিমা কোম্পানির নিকট বিমাদাবির আবেদন করেন। বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে তাকে প্রিমিয়ামের অংশবিশেষ অর্থাৎ সমর্পণ মূল্য প্রদান করে। বিমাগ্রহীতা প্রিমিয়াম পরিশোধে অপারগ হলে সেক্ষেত্রে বিমা পলিসিটি বন্ধ করে দিতে পারে। সেক্ষেত্রে পরিশোধিত প্রিমিয়াম ফেরত পাবেন না। কারণ চুক্তির শর্তানুসারে বিমা প্রিমিয়াম অফেরতযোগ্য। তবে মেয়াদি ও আজীবন বিমায় বিমাগ্রহীতা কমপক্ষে দুই বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে প্রিমিয়ামের অংশবিশেষ সমর্পণ মূল্য পেয়ে থাকেন। তাই মি. আসাদ ৬ বছর অর্থাৎ ২ বছরের অধিক সময় নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করায় বিমা কোম্পানি মি. আসাদকে সমর্পণ মূল্য প্রদান করেছে, যা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ না করে যে অর্থ দিয়েছে তা তোম…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর