উদ্দীপকে জনাব আলম কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আলম আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন। যে বিমাচুক্তিপত্রের মাধ্যমে প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বিমা কোম্পানি, বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করে তাকে আজীবন বিমাপত্র বলে। এরূপ বিমাপত্রের কোনো নির্দিষ্ট মেয়াদকাল থাকে না। উদ্দীপকের জনাব আলম পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেছেন। এক্ষেত্রে চুক্তির শর্তানুসারে তাকে মৃত্যুর পূর্ব পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হবে। মৃত্যুর পরই বিমা কোম্পানি বিমাদাবি তার মনোনীত ব্যক্তিকে পরিশোধ করবে। অর্থাৎ জীবদ্দশায় তিনি কোনো বিমাদাবির অর্থ পাবেন না। কারণ বিমাপত্রটির কোনো নির্দিষ্ট মেয়াদকালের জন্য করা হয়নি। তাই বলা যায়, জনাব আলম আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আলম কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর