"জীবন বিমা মানুষের প্রাত্যহিক জীবনের আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাস্বরূপ”- ব্যাখ্যা কর।
উত্তর: মানুষের জীবনসংশ্লিষ্ট বিপদের ঝুঁকির বিপক্ষে সম্পাদিত বিমাচুক্তিই হলো জীবন বিমা। মানুষের জীবন সর্বদাই ঝুঁকির সম্মুখীন। মৃত্যু কখন আসবে কেউ জানে না। অসুস্থতা, দুর্ঘটনা, পঙ্গুত্ব ইত্যাদিও স্বাভাবিক বিষয়। এ অবস্থায় জীবন বিমা আর্থিক প্রতিরক্ষা দেয়। মৃত্যুতে নমিনি বা উত্তরাধিকারিগণ অর্থ পায়। অসুস্থতা, পঙ্গুত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবন বিমা পাশে দাঁড়ায়। মেয়াদি বিমাপত্র গ্রহীতাগণ ঋণ সুবিধা পায়। প্রয়োজনে সমর্পণ মূল্য পেতে পারে। বোনাস পেয়ে উপকৃত হয়। তাই বলা হয়, জীবন বিমা মানুষের প্রাত্যহিক জীবনের আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাস্বরূপ।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
"জীবন বিমা মানুষের প্রাত্যহিক জীবনের আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাস্বরূপ”- ব্যাখ্যা কর।
উত্তর