বীমা কোম্পানি কর্তৃক আজমতের দাবি প্রত্যাখ্যানের কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বীমা কোম্পানি কর্তৃক আজমতের দাবি প্রত্যাখ্যান যৌক্তিক। জীবন বীমার ক্ষেত্রে বীমা কৃত জীবন ক্ষতিগ্রস্ত হলে বা বীমা কারী ব্যক্তি মারা গেলেই কেবল ক্ষতিপূরণ করা হয়ে থাকে। এক্ষেত্রে বীমা কারী ব্যক্তি মনোনীত ব্যক্তিকে শর্ত অনুযায়ী বীমা দাবি পরিশোধ করা হয়। বীমা কারীর মনোনীত ব্যক্তি বাদে অন্য কেউ উক্ত অর্থ দাবি করতে পারেনা। এজন্য তাদেরকে যথার্থতার বিষয়ে প্রমাণ দিতে হবে। উদ্দীপকে জনাব সালাম একটি আজীবন বীমা পত্র সংগ্রহ করে যেখানে তিনি তার স্ত্রীকে মনোনয়ন করেন। তবে তার মৃত্যুর পর তার স্ত্রী ও সাবালক ছেলে পৃথক পৃথকভাবে বীমা কোম্পানির নিকট দাবি করে। কিন্তু বীমা কোম্পানির তার স্ত্রীকে বীমা দাবি পরিশোধ করলেও আজমতের দাবী প্রত্যাখ্যান করে। জীবন বীমার নিয়ম অনুযায়ী একমাত্র মনোনীত ব্যক্তি হিসেবে সালামের স্ত্রী বীমা দাবি করতে পারবে। তবে তার ছেলেকে সালাম মনোনীত না করাই সে অর্থ দাবি করতে পারবে না। তাই, বীমা কোম্পানির আজমতের দাবি প্রত্যাখ্যানের কারণ যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
বীমা কোম্পানি কর্তৃক আজমতের দাবি প্রত্যাখ্যানের কারণ উদ্দীপকের আলোক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর