জনাব আমির কি বিমাদাবি পাওয়ার অধিকারী। তোমার উত্তরের সপক্ষে বিশ্লেষণ কর।
উত্তর: হ্যা, জনাব আমির বিমাদাবি পাওয়ার অধিকারী হবেন। যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে। উদ্দীপকে জনাব আমির তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ৭বছর মেয়াদি একটি বিমাপত্র গ্রহণ করেছেন। অর্থাৎ তিনি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। তাই বিমায় মেয়াদের মধ্যে মারা গেলে তার উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তি বিমাদাবি পাবেন। আর যদি বেঁচে থাকেন তবে জনাব আমির নিজেই বিমাদাবির অর্থ পাবেন। উদ্দীপকে জনাব আমির মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। তার বিমাপত্রের মেয়াদ ৭ বছর। তবে নির্ধারিত সময় পার হওয়ার পর তিনি আর্থিক সুবিধা প্রাপ্তির আবেদন করেন। এক্ষেত্রে জনাব আমির মেয়াদি বিমাপত্র গ্রহণ করায় তিনি বিমা কোম্পানির থেকে বিমাদাবির অর্থ পাবেন। কারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি আর বেঁচে থাকলে বিমাগ্রহীতা নিজেই বিমাদাবির অর্থ পায়। সুতরাং, বলা যায়, জনাব আমির মেয়াদি বিমাপত্র গ্রহণ করায় তিনি বিমাদাবি পাওয়ার অধিকারী হবেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
জনাব আমির কি বিমাদাবি পাওয়ার অধিকারী। তোমার উত্তরের সপক্ষে বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর