উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী বিমা কোম্পানি যে নীতির আলোকে মধুমতি বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুযায়ী কর্ণফুলী বিমা কোম্পানি মধুমতি বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণের অংশ দাবি করে। কোনো সম্পত্তি একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করা হলে আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুসরণ করা হয়। এ নীতি অনুযায়ী সব বিমা কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। শুধু সম্পত্তি বিমার ক্ষেত্রেই এ নীতি প্রযোজ্য। উদ্দীপকে জনাব রাশেদ তার গ্লাস কারখানার জন্য দুটি বিমা কোম্পানির সাথে সমান অঙ্কে বিমাচুক্তি করেছেন। বিমা দুটির মোট মূল্য ২০ লক্ষ টাকা। দুর্ঘটনায় কারখানাটির ৬ লক্ষ টাকার ক্ষতি হয়। কর্ণফুলী বিমা কোম্পানি উক্ত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করে। পরবর্তীতে কর্ণফুলী বিমা কোম্পানি মধুমতি বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণের অংশ দাবি করে। একই সম্পত্তি একাধিক বিমা কোম্পানির সাথে বিমা করা থাকলে বিমা কোম্পানিগুলো বিমাদাবির মূল্য আনুপাতিক হারে পরিশোধ করে। উদ্দীপকে জনাব রাশেদ দুটি বিমা প্রতিষ্ঠানের কাছে সমান অঙ্কে মোট ২০ লক্ষ টাকার দুটি বিমা করেছেন। দুর্ঘটনায় কারখানাটির ৬ লক্ষ টাকার ক্ষতি হয়। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী কর্ণফুলী ও মধুমতি বিমা কোম্পানি আনুপাতিক হারে অর্থাৎ, ৩ লক্ষ টাকা করে পরিশোধ করবে। কিন্তু কর্ণফুলী বিমা কোম্পানিই সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে। সুতরাং আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুযায়ী কর্ণফুলী বিমা কোম্পানি বাকি অংশ পাবে। তাই প্রতিষ্ঠানটি যৌক্তিকভাবেই মধুমতি বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণের অংশ দাবি করতে পারে বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী বিমা কোম্পানি যে নীতির আলোকে মধুমতি বিমা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর