নিশ্চয়তার চুক্তি বলতে কী বোঝায়?
উত্তর: যে চুক্তিতে ক্ষতি সংঘটিত হলে ক্ষতিপূরণ না করে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে নিশ্চয়তার চুক্তি বলে। জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়। কারণ, মানুষের মৃত্যু হলে বা হাত-পা ভেঙে গেলে বা পঙ্গুত্ব বরণ করলে তার ক্ষতির পরিমাণ আর্থিকভাবে নিরূপণযোগ্য নয়। এক্ষেত্রে বিমা কোম্পানি শুধু একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। এ কারণেই জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
নিশ্চয়তার চুক্তি বলতে কী বোঝায়?
উত্তর