উদ্দীপকে জনাব আবুলের স্ত্রীর বিমাদাবি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আবুলের বিমাপত্রটি মেয়াদি বিমাপত্র ছিল বিধায় তার স্তীর বিমাদাবি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। যে জীবন বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং এ সময়ের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যাক্তি অথবা মারা না না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলে। এ ধরনের বিমাপত্রে প্রিমিয়াম সাধারণত কিস্তিতে পরিশোধ্য। উদ্দীপকে জনাব আবুল ১০ বছরের জন্য একটি বিমাচুক্তি সম্পাদন করেন। ৩ বছর প্রিমিয়াম প্রদানের পর তিনি মারা যান। তার স্ত্রী বিমাদাবির আবেদন করলে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করে। মূলত জনাব আবুল নির্দিষ্ট মেয়াদের জন্য মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন। জনাব আবুল মেয়াদি বিমাপত্র গ্রহণ করায় তিনি কিস্তিতে প্রিমিয়াম পরিশোধের সুযোগ পেয়েছিলেন। এরূপ বিমাপত্রে বিমাগ্রহীতা মেয়াদপূর্তির আগে মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হয়। আর বেঁচে থাকলে বিমাগ্রহীতা নিজেই বিমাদাবি পেয়ে থাকে। তাই জনাব আবুল বিমার মেয়াদপূর্তির পূর্বে মারা গেলে মনোনীত ব্যক্তি হিসেবে তার স্ত্রীকে বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ করে। সুতরাং বলা যায়, জনাব আবুল মেয়াদি বিমাপত্র গ্রহণ করায় তার স্ত্রীর বিমাদাবি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আবুলের স্ত্রীর বিমাদাবি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর