উদ্দীপকে জনাব আরহামের বিমাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আরহামের বিমাটি মেয়াদের ভিত্তিতে একটি সাময়িক বিমাপত্র। সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পারিশোধ করা হয়। তবে বিমাগ্রহীতা জীবিত থাকলে বিমাদাবি পরিশোধ করা হয় না। উদ্দীপকে জনাব আরহাম একজন ফায়ার সার্ভিস কর্মী। তিনি ২ বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। নির্দিষ্ট মেয়াদের জন্য তিনি বিমাপত্র গ্রহণ করেন। তাই এটি আজীবন বিমাপত্র নয়। তবে বিমার মেয়াদপূর্ণ হওয়ার পরেও তিনি কোনো বিমাদাবির অর্থ পাননি। তাই বলা যায়, তিনি সাময়িক বিমাপত্র গ্রহণ করেছিলেন। কেননা, এরূপ বিমাপত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে কেবল - বিমাদাবি পরিশোধ করা হয়, অন্যথায় নয়। তাই বলা যায়, জনাব আরহামের বিমাটি মেয়াদের ভিত্তিতে সাময়িক বিমাপত্র।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আরহামের বিমাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর