জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন?
উত্তর: মেয়াদ শেষে অথবা বিমাগ্রহীতার মৃত্যুতে বিমা দাবিকৃত অর্থের পুরোটাই পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয় বলে জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়। সাধারণ সম্পত্তি বিমায় (যেমন: অগ্নি বা নৌ বিমা) চুক্তিভিত্তিক ক্ষতি সাধিত না হলে বিমা দাবি বা ক্ষতিপূরণ পাওয়া যায় না, তাই এগুলোকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। কিন্তু মানবজীবনের আর্থিক মূল্য পরিমাপযোগ্য নয় এবং মানুষের মৃত্যু বা বয়সের মেয়াদপূর্তি অবধারিত। জীবন বিমা চুক্তির শর্ত অনুযায়ী বিমাগ্রহীতার মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি বা মেয়াদ শেষে বিমাগ্রহীতা নিজে বিমাকৃত অর্থের পুরোটাই লাভ করেন। অর্থাৎ, এখানে অর্থ পাওয়ার সুনির্দিষ্ট নিশ্চয়তা থাকে। এজন্য জীবন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি না বলে নিশ্চয়তার চুক্তি বলা হয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন?
উত্তর