জনাব জামিলুর কী ধরনের বিমা পলিসি গ্রহণ করেছিলেন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব জামিলুর মেয়াদি বিমা পলিসি গ্রহণ করেছিলেন। যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। অর্থাৎ এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে। উদ্দীপকে জনাব জামিলুর রহমান পদ্মা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয় হতে ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করেন। জনাব জামিলুরের স্ত্রী তার ২০ বছর মেয়াদি বিমা পলিসি সম্পর্কে জানতেন। তাই তিনি বিমাদাবি পেশ করেন। মূলত মেয়াদি বিমার ক্ষেত্রে বিমার মেয়াদকালে বিমাগ্রহীতার মৃত্যুতে বিমাদাবি পরিশোধ করা হয়। আবার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা জীবিত থাকলে তাকে মেয়াদপূর্তিতে বিমাদাবি পরিশোধ করা হয়। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব জামিলুর মেয়াদি বিমা পলিসি গ্রহণ করেছিলেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
জনাব জামিলুর কী ধরনের বিমা পলিসি গ্রহণ করেছিলেন ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর