উদ্দীপকে উল্লিখিত বিমা কোম্পানি কর্তৃক বিমাচুক্তির প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয় তোমার যৌক্তিকতা উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে বিমাযোগ্য স্বার্থের অভাবে জনাব শাহিদার প্রস্তাবটি বিমা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে। বিমাযোগ্য স্বার্থ বলতে সাধারণত মালিকানাস্বত্ব বা আর্থিক স্বার্থকে বোঝায়। বিমাকৃত সম্পদ বা বিমাকৃত বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার আর্থিক স্বার্থ থাকতে হয়। অর্থাৎ বিমার বিষয়বস্তুর উপস্থিতি বিমাগ্রহীতাকে আর্থিকভাবে লাভবান করবে। উদ্দীপকে জনাব শাহিদা রাজশাহী শহরের একজন বাসিন্দা এবং বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছেন। তিনি একটি বিমা কোম্পানিতে যেয়ে রাজশাহী কলেজের বিমাচুক্তি করার আগ্রহ প্রকাশ করলে বিমা কোম্পানি তাতে অস্বীকৃতি জানায়। কারণ উক্ত কলেজে জনাব শাহিদার কোনো বিমাযোগ্য স্বার্থ নেই। রাজশাহী কলেজ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে ঐ কলেজটি ধ্বংস বা নষ্ট হয়ে যাওয়ার সাথে জনাব শাহিদার আর্থিক কোনো সম্পর্ক নেই। অর্থাৎ জনাব শাহিদার কোনো বিমাযোগ্য স্বার্থ নেই। তাই বলা যায়, বিমাযোগ্য স্বার্থ না থাকার কারণে জনাব শাহিদার প্রস্তাবটি বিমা কোম্পানি কর্তৃক প্রত্যাখ্যান হওয়াটা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিমা কোম্পানি কর্তৃক বিমাচুক্তির প্রস্তাব প্রত্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর