উত্তরাধিকার না থাকায় রহমান সাহেবের নির্বাচিত জীবন বিমার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উত্তরাধিকার না থাকায় রহমান সাহেবের নির্বাচিত বিশুদ্ধ মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ যৌক্তিক হয়েছে। যে বিমাপত্র নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়, তাকে মেয়াদি বিমাপত্র বলে। তবে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে বিমাদাবি পাওয়া যাবে না শর্তে বিমা করা হলে তাকে বিশুদ্ধ মেয়াদি জীবন বিমাপত্র বলা হয়। উদ্দীপকে রহমান সাহেব ৫ বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। তিনি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেন। তবে শর্ত হলো শুধু মেয়াদ শেষে বিমাদাবি পাওয়া যাবে। অর্থাৎ উক্ত সময়ের মধ্যে রহমান সাহেব বেঁচে থাকলে মেয়াদ শেষে বিমাদাবি পাবেন। এ ধরনের বিমাপত্র হলো বিশুদ্ধ মেয়াদি জীবন বিমাপত্র। রহমান সাহেব বিশুদ্ধ মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন বিধায় নমিনি কিংবা উত্তরাধিকারীর প্রয়োজন হবে না। কারণ এ ধরনের বিমায় বিমাগ্রহীতা মারা গেলে কোনো বিমাদাবি প্রদান করা হয় না। তাই নমিনি কিংবা উত্তরাধিকারীরও প্রয়োজন হয় না। তবে বিমাগ্রহীতা জীবিত থাকলে নিজেই বিমার মেয়াদ শেষে বিমাদাবি পাবেন। সুতরাং বলা যায়, উত্তরাধিকার না থাকায় রহমান সাহেব বিশুদ্ধ মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করায় তা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উত্তরাধিকার না থাকায় রহমান সাহেবের নির্বাচিত জীবন বিমার যৌক্তিকতা ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর