উদ্দীপকে কবিরের পেশাগত ঝুঁকি বিবেচনায় তার ভাইয়ের পরামর্শ গ্রহণ করা উচিত কিনা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কবিরের পেশাগত ঝুঁকি বিবেচনায় তার ভাইয়ের পরামর্শে মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করা উচিত নয়। মেয়াদি জীবন বিমা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়। চুক্তি অনুযায়ী মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মৃত্যুবরণ করলে মনোনীত ব্যক্তি বিমার অর্থ পাবেন। আর বিমাগ্রহীতা জীবিত থাকলে তিনি নিজেই বিমার অর্থ গ্রহণ করতে পারবেন। তবে এই বিমায় প্রিমিয়ামের পরিমাণ তুলনামূলক বেশি হয়। উদ্দীপকের কবির ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত। নিজের পেশার ঝুঁকি বিবেচনা করে তিনি ২ বছরের জন্য একটি জীবন বিমা পলিসি নিতে চান। তবে তার ভাই তাকে ৬ বছর মেয়াদি একটি বিমাপত্র গ্রহণ করতে বলেন। ঐ বিমায় তিনি মেয়াদের মধ্যে মৃত্যুবরণ করলে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি পাবেন। অন্যথায়, তিনি জীবিত থাকলে নিজেই বিমার অর্থ গ্রহণ করতে পারবেন। মেয়াদি বিমার বৈশিষ্ট্যের জন্য এই বিমা খুবই জনপ্রিয়। তবে এ বিমায় বিমা প্রিমিয়াম অনেক বেশি হয়। অর্থাৎ স্বল্প আয়ের মানুষ এ বিমাপত্রটি পরিচালনা করতে পারে না। অন্যদিকে, সাময়িক বিমাপত্রটি স্বল্প আয়ের ও ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তির জন্য বেশি উপযোগী। কেননা এ বিমায় প্রিমিয়াম এবং মেয়াদ উভয়ই কম হয়ে থাকে। আর ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তি যেকোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। উদ্দীপকের কবিরও ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত বলে ২ বছরের মধ্যে তিনি মৃত্যুবরণ করতে পারেন। তাই কবিরের ভাইয়ের পরামর্শে মেয়াদি জীবন বিমা করা উত্তম সিদ্ধান্ত হবে না।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে কবিরের পেশাগত ঝুঁকি বিবেচনায় তার ভাইয়ের পরামর্শ গ্রহণ করা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর