"জনাব রাফি কর্তৃক গৃহীত বিমাপত্রটির প্রিমিয়াম বেশি হলেও অধিক জনপ্রিয়" তুমি কি একমত? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: জনাব রাফি কর্তৃক গৃহীত সাধারণ মেয়াদি বিমাপত্রটির প্রিমিয়াম বেশি হলেও অধিক জনপ্রিয় এর সাথে আমি একমত। সাধারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে মনোনীত ব্যক্তি বিমাদাবির অর্থ পায়। উক্ত মেয়াদের মধ্যে বিমাগ্রহীতার মৃত্যু না হলে মেয়াদশেষে বিমাগ্রহীতা নিজেই বিমাদাবির অর্থ পেয়ে থাকে। ফলে এরূপ বিমাপত্র একদিকে বিনিয়োগ ও অন্যদিকে প্রতিরক্ষার সুবিধা দেয়। উদ্দীপকে জনাব রাফি ৮ বছর মেয়াদি এমন এক ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন যেখানে তিনি মারা গেলে কিংবা জীবিত থাকলে উভয় ক্ষেত্রে বিমা সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ মারা গেলে জনাব রাফির মনোনীত ব্যক্তি আর মারা না গেলে জনাব রাফি নিজেই বিমাদাবির অর্থ পাবেন। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন বিমা হলো সাধারণ মেয়াদি বিমাপত্র। সাধারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত বিধায় এর প্রিমিয়াম বেশি হয়ে থাকে। তবে এরূপ বিমাপত্রটি জনাব রাফির অবর্তমানে তার পরিবারের জন্য আর্থিক নিরাপত্তাস্বরূপ। এছাড়াও নির্দিষ্ট সময় অন্তর প্রিমিয়াম বা কিস্তি পরিশোধ করতে হয় বিধায় এটি এক ধরনের বাধ্যতামূলক সঞ্চয়ে পরিণত হয়। আবার জনাব রাফি মারা না গেলে বিমার মেয়াদ শেষে এককালীন অধিক অর্থ প্রাপ্ত হবেন যা বিনিয়োগ করেও অধিক লাভবান হতে পারবেন। সুতরাং সার্বিক বিষয় বিবেচনায় বলা যায়, জনাব রাফি কর্তৃক গৃহীত সাধারণ মেয়াদি বিমাপত্রটির প্রিমিয়াম বেশি হলেও এটি অধিক জনপ্রিয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
"জনাব রাফি কর্তৃক গৃহীত বিমাপত্রটির প্রিমিয়াম বেশি হলেও অধিক জনপ্রি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর