উদ্দীপকে বর্ণিত বিমা কোম্পানির বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো কি যৌক্তিক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিমা কোম্পানির বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো যৌক্তিক হয়েছে।. মেয়াদি বিমাপত্র নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। উক্ত মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে আর মারা না গেলে মেয়াদ শেষে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয়। আর মেয়াদকাল পর্যন্ত বিমা প্রিমিয়াম পরিশোধে অসমর্থ হলে সেক্ষেত্রে শর্তসাপেক্ষে সমর্পণ মূল্য পাওয়া যায়। উদ্দীপকের জনাব শিমুল ১২ বছরের জন্য পাঁচ লক্ষ টাকার জীবন বিমাচুক্তি সম্পাদন করেন। ৫ বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থ্যের কারণে তিনি বিমাপত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা কোম্পানিকে জানান। তিনি' মেয়াদি জীবন বিমাচুক্তি সম্পাদন করায় প্রিমিয়াম পরিশোধে তার অসামর্থ্যের বিষয়টি বিমা কোম্পানিকে জানানো যৌক্তিক হয়েছে, তবে প্রিমিয়ামের টাকা দাবি যৌক্তিক নয়। কারণ প্রিমিয়াম অফেরতযোগ্য। জীবন বিমার ক্ষেত্রে শুধু মেয়াদি ও আজীবন বিমায় সমর্পণ মূল্য প্রাপ্তির সুযোগ থাকে তবে এক্ষেত্রে কমপক্ষে দু'বছর প্রিমিয়াম পরিশোধ করতে হয়। জনাব শিমুল যেহেতু মেয়াদি জীবন বিমা গ্রহণ করেন এবং ৫ বছর পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করেন সে মোতাবেক তিনি বিমা কোম্পানির কাছ থেকে সমর্পণ মূল্য পাবেন। তবে বিমা কোম্পানির নিকট থেকে প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন না। এছাড়া বিমার মেয়াদপূর্তি পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ না করায় বিমাদাবি করাও যৌক্তিক নয়। তাই বলা যায়, বিমা কোম্পানির বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিমা কোম্পানির বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো কি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর