জনাব শিমুল কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব শিমুল মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন। যে জীবন বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং এ সময়ের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি অথবা মারা' না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি জীবন বিমাপত্র বলে। এ ধরনের বিমাপত্রে প্রিমিয়াম সাধারণত কিস্তিতে পরিশোধ্য। উদ্দীপকের জনাব শিমুল ১২ বছরের জন্য পাঁচ লক্ষ টাকার একটি জীবন বিমাচুক্তি সম্পাদন করেন এবং তিনি কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করেন। ১২ বছরের জন্য খোলায় এটি আজীবন বিমাপত্র নয়। সাধারণত মেয়াদি বিমাপত্র দীর্ঘমেয়াদের জন্য হয় এবং কিস্তিতে প্রিমিয়াম দেওয়া যায়। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব শিমুল মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
জনাব শিমুল কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর