উদ্দীপকে মেঘনা বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ না করে যে অর্থ প্রদানে সম্মতি দিয়েছে তা কতটা যৌক্তিক? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মেঘনা বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ না করে সমর্পণ মূল্য প্রদানে সম্মতি দিয়েছে, যা যৌক্তিক। সমর্পণ মূল্য হলো বিমাগ্রহীতা কর্তৃক পরিশোধিত প্রিমিয়ামের সেই অংশ 'যা বিমাপত্র ফেরতদানের সময় বিমাগ্রহীতাকে পরিশোধ করা হয়। ন্যূনতম ২ বছর প্রিমিয়াম পরিশোধ করলে সমর্পণ মূল্য প্রদান করা হয়। উদ্দীপকে জনাব আসিফ একটি আজীবন বিমা পলিসি গ্রহণ করেছেন। ৫ বছর নিয়মিত কিস্তি প্রদানের পর আর্থিক সংকটের কারণে তিনি কিস্তি পরিশোধে ব্যর্থ হন। এখন তিনি বিমা কোম্পানির নিকট বিমাদাবির জন্য আবেদন করেন। বিমাচুক্তি শর্তানুসারে, তিনি বিমাদাবি পাবেন না। কেননা তিনি আজীবন বিমা করেছিলেন। যার শর্তই হলো আমৃত্যু পর্যন্ত কিস্তি পরিশোধ এবং মৃত্যুর পর নমিনিকে বিমাদাবি পরিশোধ। জনাব আসিফ কিস্তি বা প্রিমিয়াম পরিশোধে অপারগ হওয়ায় তিনি বিমা পলিসিটি বন্ধ করে দিতে পারেন। মেয়াদি বা আজীবন বিমাপত্রের গ্রহীতা ন্যূনতম ২ বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করলে সেক্ষেত্রে বিমা পলিসি সমর্পণপূর্বক সমর্পণ মূল্য পাওয়ার যোগ্য হবেন। তাই জনাব আসিফ ৫ বছর প্রিমিয়াম পরিশোধ করায় তিনি সমর্পণ মূল্য পাবেন। তবে বিমাদাবি পাবেন না। তাই বলা যায়, মেঘনা বিমা কোম্পানি কর্তৃক বিমাদাবি পরিশোধ না করে সমর্পণ মূল্য প্রদানে সম্মতি যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে মেঘনা বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধ না করে যে অর্থ প্রদানে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর