তুমি কী মনে কর বিমা কোম্পানি জনাব তাসিনকে তার দাবিকৃত অর্থ প্রদান করবে? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: সমর্পণ মূল্যের ধারণা অনুযায়ী বিমা কোম্পানি জনাব তাসিনকে তার দাবিকৃত অর্থ প্রদান করবে না বলে আমি মনে করি। বিমাগ্রহীতা আর্থিক সমস্যা বা অন্য কোনো কারণে বিমাপত্র বন্ধ করে দিতে পারেন। এক্ষেত্রে বিমাগ্রহীতাকে বিমাপত্রটি বিমাকারীর কাছে সমর্পণ করতে হয়। বিমাকারী সবকিছু বিবেচনা করে বিমাগ্রহীতাকে যে আর্থিক সুবিধা দেয়, তাই সমর্পণ মূল্য। তবে সমর্পণ মূল্য অবশ্যই পরিশোধিত বিমা প্রিমিয়াম থেকে কম হবে। উদ্দীপকের জনাব তাসিন ১০ বছর মেয়াদি একটি শিক্ষাবৃত্তি বিমাপত্র গ্রহণ করেন। ৪ বছর তিনি নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করেন। ৪ বছর পর আর্থিক সমস্যার কারণে তার পক্ষে বিমা প্রিমিয়াম পরিশোধ করা কষ্টকর হয়ে ওঠে। তাই তিনি বিমা কোম্পানিকে জানান এবং প্রদত্ত প্রিমিয়াম আদায়ের আবেদন করেন। এক্ষেত্রে জনাব তাসিন বিমাচুক্তি অনুযায়ী সম্পূর্ণ প্রিমিয়াম দাবি করতে পারেন না। কারণ চুক্তি অনুযায়ী তার ১০ বছর প্রিমিয়াম পরিশোধ করার কথা। কিন্তু তিনি ৪ বছর প্রিমিয়াম পরিশোধ করেন। আর তাই তিনি সমর্পণ মূল্য দাবি করতে পারেন। কেননা তিনি ২ বছরের অধিক সময় প্রিমিয়াম পরিশোধ করেছেন। তাই বলা যায়, জনাব তাসিন সম্পূর্ণ প্রিমিয়াম নয়; বরং সমর্পণ মূল্য আদায় করতে পারবেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
তুমি কী মনে কর বিমা কোম্পানি জনাব তাসিনকে তার দাবিকৃত অর্থ প্রদান ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর